Mojtaba Khamenei Whereabouts : এক মাস পেরিয়ে ২ মাসে ঢুকে পড়ল ইরান-আমেরিকা যুদ্ধ (US Iran War) , অথচ খোঁজ নেই ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনেইয়ের (Mojtaba Khamenei)। গোপন ডেরা থেকে একের-পর এক বিবৃতি দিলেও প্রকাশ্য়ে দেখা দেননি তিনি। অবশেষে তার ঠিকানা বলে দিল রাশিয়ার দূত (Russian Envoy)।
কেন খামেনেইয়ের প্রকাশ্য়ে আসা জরুরি
আমেরিকা-ইজরায়েলের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করতে ইরানের একজন যোগ্য নেতার প্রয়োজন। দেশের সর্বোচ্চ পদে বসে মোজতবা আলি খামেনেই এখন ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাঁর প্রকাশ্য়ে না আসার জন্য জনগণের মধ্য়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে ছাড়ছে না আমেরিকা। কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ”ইরান এখন আমাকেই দেশের সর্বোচ্চ নেতা হিসাবে দেখতে চাইছে। যদিও সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছি আমি।”
রাশিয়ার দূত বলে দিল ঠিকানা
খামেনেই কোথায় রয়েছেন, সেই সম্পর্কে নতুন খবর দিয়েছেন ইরানে নিযুক্ত রাশিয়ার দূত আলেক্সি দেদভ। গ্লোবাল রাশিয়ান ল্যাঙ্গোয়েজ আউটলেট RTVI-র সঙ্গে কথা বলার সময় দেদভ বলেন, ”ইরানেই রয়েছেন মেজাতবা আল খামেনেই। কোনও শারীরিক অসুস্থতার জন্য তিনি দেশের বাইরে যাননি।” এই বক্তব্য প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ”আগেই ইরানের নেতৃত্ব জানিয়েছিল, দেশের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা বাইরে যাননি। তবে নিরাপত্তার কারণে তিনি জনসমক্ষে আসছেন না।”
সত্যিই বেঁচে আছেন খামেনেই ?
ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি বিমান হানায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে। এরপরই ইরান ঘোষণা করে, দেশের পরবর্তী সুপ্রিম লিডার পদে বসবেন তাঁর ছেলে মোজতবা আলি খামেনেই। যদিও এখনও তাঁর বর্তমান অবস্থার বিষয়ে জানে না কেউ। মার্চ মাসের ১২ ও ২০ তারিখ তাঁর বিবৃতি সামনে আসে। যদিও সুপ্রিম লিডার পদে বসলেও তাঁকে প্রকাশ্য়ে দেখা যায়নি। ইরানের সরকারি মুখপাত্রের তরফে দেওয়া হয়েছিল সেই বিবৃতি। যা নতুন করে মোজতবার বেঁচে আছেন কিনা তা নিয়ে ধন্ধ তৈরি করেছে।
যুদ্ধে গুরুতর আহত হয়েছেন খামেনেই ?
ইরান যুদ্ধে শত্রুপক্ষের হানায় গুরুতর আহত হয়েছেন মোজতবা আলি খামেনেই। অন্তত সেই কথা বলছে আমেরিকা। যে কারণে বার বার মোজতবা কেন প্রকাশ্য়ে আসছেন না , তা নিয়ে প্রশ্ন তুলছে ইজরায়েল-আমেরিকা।
