April 11, 2026
2018bc3980bf548702c5df802d8f7912177591399840550_original.jpg
Spread the love


চেন্নাই: আইপিএলে (IPL 2026) পাঁচবারের চ্যাম্পিয়ন। অথচ এবার পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। গত আইপিএলেও হোঁচট খেতে হয়েছিল হলুদ ব্রিগেডকে। এবার টানা তিন ম্যাচে হেরে কোণঠাসা সিএসকে। উদ্বেগ বাড়িয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চোট। এখনও পর্যন্ত এবারের আইপিএলে মাঠে দেখা যায়নি ধোনিকে। আর এই পরিস্থিতিতে আজ, শনিবার চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। আজ কি ধোনি মাঠে ফিরবেন?

চেন্নাই শিবিরের মাথাব্যথা অনেক। সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড়ের নতুন ওপেনিং জুটি ব্যর্থ। তিন ম্যাচে জুটিতে তাঁরা করেছেন ১২ বলে ১৪, ১২ বলে ১৪ ও ৫ বলে ৯ রান। শুরুতেই ব্যাটিং ব্যর্থতা চাপ তৈরি করছে গোটা শিবিরের ওপর। শিবম দুবে মিডল অর্ডারে স্পিনের বিরুদ্ধে তাঁর দক্ষতা প্রমাণের মঞ্চই পাচ্ছেন না, শুরু থেকে উইকেট হারিয়ে এতটাই চাপে পড়ে যাচ্ছে সিএসকে। সেক্ষেত্রে কি ওপেনিং পার্টনারশিপ বদলে ফেলবে সিএসকে? ডেওয়াল্ড ব্রেভিসকে শুরুতে এনে চমক দেবে? গুঞ্জন শুরু হয়েছে।

তবে ধোনি সম্ভবত শনিবারও খেলবেন না। তাঁর কাফ মাসলের চোট এখনও সারেনি। যদিও ব্রেভিস দলে ফেরা থেকে ‘খুব বেশি দূরে নেই’ বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি খেললে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরের মধ্যে কোনও একজন বসবেন।

অন্যদিকে, আগের ম্যাচে দুরন্ত লড়াই করেও এক রানে গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল দিল্লিকে। চোট নিয়ে দুরন্ত লড়াই করেও ম্যাচ জেতাতে পারেননি ডেভিড মিলার। ব্যর্থ হয়েছিল কে এল রাহুলের দুরন্ত ইনিংসও। সিএসকে-র ডেরায় ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে দিল্লিও।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ূষ মাত্রে, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, সরফরাজ খান, কার্তিক শর্মা/প্রশান্ত বীর, জেমি ওভার্টন, ম্যাট হেনরি, নূর আমেদ, অংশুল কম্বোজ ও খলিল আমেদ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

পাথুম নিশাঙ্কা, কে এল রাহুল (উইকেটকিপার), নীতীশ রানা/আশুতোষ শর্মা, সমীর রিজভি, ডেভিড মিলার, অক্ষর পটেল, ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, লুনগি এনগিডি, টি নটরাজন ও মুকেশ কুমার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks