April 11, 2026
f09b1f569b6aa1c81d0c4212301c77101771498976898507_original.jpg
Spread the love


উন্নাও: বর্তমানে দেশে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের (Cricket) উৎসব। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের মাস থেকেই আবার শুরু হবে আইপিএল। সব মিলিয়ে রমরমিয়ে চলছে ২২ গজের মহারণ। এর মাঝে ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। 

বুধবার কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক ম্যাচ খেলা হচ্ছিল শুক্লাগঞ্জের সাপরু ময়দানে। সেইখানেই ঘটে গেল এক দুর্ঘটনা। এমন ঘটনা এর আগে আদৌ শোনা গিয়েছে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই দুর্ঘটনায় এক ৬৫ বছরের আম্পায়ারকে প্রাণ পর্যন্ত হারাতে হল। কিন্তু ঠিক ঘটেছিল? উত্তরপ্রদেশের উন্নাও জেলায় খেলা ওই ম্য়াচে একদল মৌমাছি হঠাৎই ম্যাচের সময় আক্রমণ করে। চারিদিকে হইচই পড়ে যায়। মাঠে থাকা আম্পায়ার এবং ক্রিকেট খেলোয়াড়জদের আক্রমণ শানায় ওই মৌমাছির দল।

এই আক্রমণের ফলে স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায়। খেলোয়াড় থেকে শুরু করে মাঠে উপস্থিত দর্শকরা সকলেই মৌমাছির হুল ফোটানোর হাত থেকে বাঁচার জন্য ছোটাছুটি শুরু করেন। এর জেরেই মানিক গুপ্ত আম্পায়ারের মৃত্যু হয়। তিনি কানপুরের আধিকারিক যিনি এই ম্যাচে আম্পায়ারিং করছিলেন বলে পুলিশের তরফে বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়। কানপুর ক্রিকেট সংস্থার এক সিনিয়র আধিকারিকও এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন।     

কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএন সিংহ PTI-কে এই ঘটনার বিষয়ে বলেন, ‘গুপ্তকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও কিন্তু ওর গালে শরীরে প্রচুর মৌমাছি ছিল।’ তিনি এই কঠিন সময়ে অ্যাসোসিয়েশনের তরফে মানিক গুপ্তে পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন।

মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান মৌমাছিদের আক্রমণ ও হুল ফোটানোয় মানিক গুরুতর আহত হন এবং মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে প্রথমে শুক্লাগঞ্জের এক বেসরকারি হাসপাতালে তড়ঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর অবস্থার অবনতি ঘটলে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। শেষমেশ ডাক্তাররা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। মানিক প্রাণ তো হারানই, পাশাপাশি পুলিশের তরফে জানানো হয় এই ঘটনায় আরও এক আম্পায়ার এবং প্রায় ১৫ থেকে ২০ জন মৌমাছির হুলে আক্রান্ত হন।

গোটা ঘটনায় বেশ স্তম্ভিত সকলেই। এমন ঘটনা আদৌ কোনদিন ঘটেছে কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks