সিডনি: আইপিএলের নিলামে তাঁকে নেয়নি কোনও দল। এমনকী আগামী মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলেও তাঁর ঠাঁই হয়নি। অথচ দেশের অন্য়তম সেরা ব্যাটার স্টিভ স্মিথ এবার কুড়ির ফর্ম্য়াটে ক্রিকেটেই রেকর্ড গড়ে ফেললেন। বিগ ব্যাশে খেলতে নেমে হাঁকালেন ঝোড়ো শতরান।
