Donald Trump claims on Iran Supreme Leader : “সামনে ‘শক্তি’, পিছনে ‘ভক্তি”। ইরান-আমেরিকা সম্পর্কে প্রকাশ্য়ে এল নতুন সমীকরণ। অন্তত ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে মাথা ঘুরে যাবে আপনার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন- তাঁকে সুপ্রিম লিডার দেখতে চাইছে ইরান। এরজন্য হাতেপায়ে ধরা হচ্ছে তাঁর।
কী দাবি করেছেন ট্রাম্প
সম্প্রতি রিপাবলিকান পার্টির এক প্রচারে ট্রাম্প বলেছেন, ”আমেরিকার থেকে আর্থিক সুবিধাজনক ডিল চাইছে ইরান। এর জন্য পায়ে পড়ে গেছে আমার। যেকোনও প্রকারে এই ডিল করতে চাইছে ওরা। কিন্তু প্রকাশ্য়ে এই বিষয় স্বীকার করলে ওদের দেশের লোকই ওদের মেরে দেবে, তাই কেউ সামনে আসছে না।”
ট্রাম্পকেই সুপ্রিম লিডার চাইছে তেহরান
এই বলেই থেমে থাকেননি বিশ্বের অন্যতম শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁকেই দেশের সর্বোচ্চ নেতা ‘সুপ্রিম লিডার’ হিসাবে দেখতে চাইছে ইরান। অনানুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পাঠানো হয়েছে তাঁকে। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।
পাল্টা কী বলা হচ্ছে ইরানের তরফে
ইতিমধ্যেই ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধ ২৭ দিনে পড়েছে। যা নিয়ে প্রবল চাপ সৃষ্টি হয়েছে বিশ্বের জ্বালানি বাজারে। প্রায় একমাস ধরে চলা যুদ্ধের পরও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। ইরানকে ইতিমধ্যেই শান্তি আলোচনার জন্য ১৫ শর্ত বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ, হিজবুল্লা ও হামাসকে সমর্থন না করার শর্ত বেঁধে দিয়েছে আমেরিকা। পাশপাশি অবিলম্বে হরমুজ প্রণালী খোলার কথা বলা হয়েছে।
কেন ইরানের সুপ্রিম লিডার নিয়ে এই ব্যঙ্গ করছেন ট্রাম্প
আন্তর্জাতিক কূটনীতির বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সুপ্রিম লিডার আলি খামেইনির হত্যার পর সেই পদে বসেছেন তাঁর পুত্র মোজতবা খামেইনি। যদিও পদে বসার পর থেকে প্রকাশ্য়ে এসে কোনও বক্তব্য রাখেত দেখা যায়নি তাকে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ইরানের ওপর মার্কিন-ইজারায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। সেই কারণেই ব্যঙ্গ,বিদ্রূপ শোনা যাচ্ছে ট্রাম্পের মুখে। দেশের সর্বোচ্চ নেতার বিষয়ে কটাক্ষ করে আসলে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর। এটা যেকানও যুদ্ধের রণকৌশল। অতীতে বড় যুদ্ধে সব দেশই অন্য়কে ছোট দেখানোর চেষ্টা করে।
ইরানের বিষয়ে ব্যতিক্রমী পথে হাঁটেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেছেন, যেকোনও প্রকারে ‘পিছনের দরজা’ দিয়ে যুদ্ধবিরতি চাইছে তেহরান। কিন্তু এই বিষয়ে মুখ খুললে মেরে ফেলা হবে, তাই প্রকাশ্য়ে আসছে না তারা।
