
সকালে কাজে বেরনোর তাড়াহুড়ো বা বাড়ির কাজ.. ব্যস্ত সময়ের চাপে বর্তমান জীবনযাত্রায় অনেক সময়েই সকালের জলখাবার খাবার সময় পান না অনেকেই। কিন্তু জানেন কী, সকালের খাবার না খাওয়ার পরিণতি হতে পারে ভয়াবহ। ওজন বাড়ার মত একাধিক সমস্যা তৈরি হতে পারে।

সকালে জলখাবার না খেলে, কিছুক্ষণ পরেই ভীষণ খিদে পায়। এর ফলে তখনই পেট ভরানোর জন্য যে কোনও একটা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বেছে নেওয়ার প্রবণতা দেখা যায়। পাশাপাশি, সকালে খাবার না খেলে রক্তে ইনসুলিনের মাত্রা এদিক ওদিক হয়ে যেতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হতে থাকে।

নিয়মিত জলখাবার বাদ দিলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কোলেস্টেরল বাড়লে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। সকালে জলখাবার না খাওয়ার ফলে শরীরে মেটাবলিক চাপও বাড়ে, এর ফলে দীর্ঘমেয়াদে হার্টের সমস্যা দেখা দিতে পারে।

জলখাবার না খাওয়ার অভ্যাস ধীরে ধীরে মেটাবলিক সিন্ড্রোম তৈরি করে। পেটের চর্বি জমা, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রার পরিবর্তন হতে পারে। বাড়তে পারে ডায়াবেটিক হওয়ার ঝুঁকি।

জলখাবার না খেলে, শরীর সকালে উঠে কাজ করার শক্তি পায় না। এর ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজে মনোযোগ দিতে সমস্যা হয়।

সকালে খাওয়া দাওয়া না হলে প্রবল খিদে পায়। ফলে ভাজা এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা দেখা যায়। এর ফলে খাবারের গুণগত মান কমে যায়, ওজন বেড়ে যেতে পারে।
Published at : 27 Nov 2025 02:37 PM (IST)
আরও জানুন লাইফস্টাইল-এর
আরও দেখুন
