April 9, 2026
d4c330743be93cccc91b9fe165735e831765911236297485_original.jpg
Spread the love


Viral Video: প্রবল ঝড়ে উপড়ে গেল ‘স্ট্যাচু অফ লিবার্টি’ ! প্রায় ৪০ মিটার উঁচু স্ট্যাচু অফ লিবার্টির প্রতিকৃতি রয়েছে ব্রাজিলের শহর গুয়াইবাতে। আর সেখানেই ঘটেছে এই অঘটন। তবে কেউ চোট আঘাত পাননি এই ঘটনায়, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং ওই স্ট্যাচু নির্মাতা সংস্থা। দক্ষিণ ব্রাজিলে একের পর এক ঝড় হচ্ছে বিগত কয়েকদিন ধরে। এমনই এক ঝড়ের কবলে পড়েছিল স্ট্যাচু অফ লিবার্টির ওই প্রতিকৃতিটি। হাভান রিটেল মেগাস্টোর বলে একটি বড়সড় দোকান রয়েছে এক ফাস্ট ফুডের দোকানের কাছে। এখানেই রয়েছে একটি কার পার্কিং। আর সেখানেই সুসজ্জিত ছিল বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টির একটি প্রতিকৃতি। ব্রাজিলের আবহাওয়া দফতর সূত্রে খবর, দুর্ঘটনার সময় ঘণ্টায় ৯০ কিলোমিটারের থেকেও বেশি গতিবেগে বইছিল ঝোড়ো হাওয়া। আর তার জেরেই ভেঙে গিয়েছে স্ট্যাচু অফ লিবার্টির ওই প্রতিকৃতি। 

ব্রাজিলের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে অনেক হাভান স্টোর। এর অনেকগুলির বাইরেই রয়েছে এই জাতীয় অনেক স্ট্যাচু কিংবা অন্যান্য স্থাপত্য। স্ট্যাচু অফ লিবার্টির যে প্রতিকৃতিটি ভেঙে গিয়েছে তা আন্দাজ ১১৪ ফুট লম্বা। যে সংস্থা এটি নির্মাণ করেছিল, তারা জানিয়েছে, মূর্তির উপরের অংশ ভেঙে গিয়েছে, যা প্রায় ২৪ মিটার (৭৮ ফুট)। নীচের অংশের ১১ মিটার (৩৬ ফুট) অটুট রয়েছে বলে জানা গিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট সূত্রে। Havan একটি ব্রাজিলীয় ডিপার্টমেন্টাল স্টোরের চেন। এই সংস্থার তরফে জানানো হয়েছে ২০২০ সালে তাদের ওই দোকানটি খুলেছিল যার সামনের স্ট্যাচু ভেঙে গিয়েছে। দোকান খোলার সময় থেকেই রয়েছে ওই স্ট্যাচুটি। দুর্ঘটনার পর ওই এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপদে সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই যাবতীয় ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে বিশেষ দল। এই ঘটনায় কোনও হতাহত বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও বিপদ ঘটার আগেই সকলকে নিরাপদেই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks