March 29, 2026
af6c54289bcd1e5c100dab6a5a4c05e21774811103525507_original.jpg
Spread the love


মুম্বই: একেই তো দল হারল, উপরন্তু গোদের ওপর বিষফোঁড়ার মতো উদ্বেগ বাড়াল অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) মাঠ ছাড়া। 

ঘটনাটি কেকেআরের বোলিং ইনিংসের পঞ্চম ওভারের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে (MI vs KKR) তখন রায়ান রিকেলটন ও রোহিত শর্মা রীতিমতো ব্যাট হাতে ওয়াংখেড়েতে ঝড় তুলছেন। সেই সময়ই হঠাৎই পায়ের পাতার চোটে মাঠে বসে পড়েন অজিঙ্ক রাহানে। মাঠেই দলের ফিজিওরা প্রাথমিকভাবে নাইট অধিনায়কের শুশ্রুষা করেন। তারপরে অবশ্য় মাঠে থাকতে পারেননি রাহানে। মাঠ ছাড়েন তিনি। তাঁর অনুপস্থিততে সহ-অধিনায়ক রিঙ্কু সিংহ দলের দায়িত্ব সামলান।

এই ঘটনায় কিন্তু কেকেআরের উদ্বেগ বাড়াচ্ছে। মরশুম শুরু হওয়ার আগেই একগুচ্ছ চোটআঘাতে জেরবার নাইট শিবির, তার ওপর আবার দলের নেতার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন। সর্বোপরি দল হারলেও রাহানেকে যে রবিবার দুরন্ত ছন্দে দেখায়। ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন রাহানে। এহেন ইনফর্ম ব্যাটার যদি চোটের কবলে পড়েন, তাহলে তো স্বাভাবিকভাবেই দলের বড় ক্ষতি। 

রাহানের চোট ঠিক কতটা গুরুতর? ম্যাচ শেষে অবশ্য কেকেআর সমর্থকদের অভয় দিলেন রাহানে। তিনি জানালেন, ‘এখন আপাতত ঠিক লাগছে। তবে ভীষণ খিঁচ ধরেছিল পায়ে, বিশেষ করে কাফে। তবে আশা করি আমি ঠিক হয়ে যাব।’

আজ টস হেরে কেকেআরের প্রথমে ব্যাট করে। দলের হয়ে ওপেনার ফিন অ্য়ালেন কিন্তু ঝোড়ো ৩৭ রানের ইনিংস খেলে শুরুটা করেন। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। হাফ সেঞ্চুরি হাঁকান অঙ্গকৃষ রঘুবংশীও। লোয়ার অর্ডারে যোগ্য সঙ্গ দিলেন রিঙ্কু সিংহ। তবে ব্যর্থ হলেন ক্যামেরন গ্রিন। মাত্র ১৮ রান করেই ফিরতে হল তাঁকে। প্রথমে ব্যাটিং করতে নেমে বোর্ডে ২২০ রান তোলে কেকেআর। 

জবাবে সহজেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। কেকেআরকে হারিয়ে ১৪ বছর পর আইপিএলের প্রথম ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনদের জয়ের নায়ক দলের দুই ওপেনার রোহিত শর্মা  ও রায়ান রিকেলটন। দুইজনেই দুরন্ত অর্ধশতরান হাঁকান এবং তাঁদের পার্টনারশিপে ভর করেই ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের দুই ওপেনার মিলেই ১৪৮ রান যোগ করেন। রোহিত ৭৮ রানের ইনিংস খেলেন, ৮১ রান করেন রিকেলটন। শেষমেশ এই দুইয়ের ব্যাটে ভর করেই পাঁচ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।   

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks