April 12, 2026
d6fdce38ba3afcb9b55f4b016aaf625f1769052274736206_original.jpg
Spread the love


পুণে: ২২ গজে অসামান্য অবদান। দেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। এবার মাঠের বাইরে অনন্য সম্মানে সম্মানিত হচ্ছেন রোহিত শর্মা। ডি. লিট পেতে চলেছেন রোহিত শর্মা। অজিঙ্ক ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। সেখানেই রোহিতকে সম্মানিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ”ভক্তরা তাঁকে হিটম্য়ান বলে সম্বোধন করেন। রোহিত শর্মাকে এই সমাবর্তন থেকে সম্মানিত করা হবে।” এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে চক দে ইন্ডিয়া খ্যাত অভিনেত্রী যিনি ভারতীয় মহিলা হকি দলের ক্য়াপ্টেন হিসেবে অভিনয় করেছেন বিদ্যা মালভাড়েকে সম্মানিত করা হবে।

রোহিত শর্মা বর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াটে আর খেলেন না। দেশের জার্সিতে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে দেখা যায় হিটম্য়ানকে। 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks