মুল্লানপুর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটা দুরন্তভাবে করেছে ভারতীয় দল (India vs South Africa)। প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১০১ রানে দুরমুশ করে সিরিজ়ে এগিয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এবার দুই দলের লড়াই হতে চলেছে উত্তর ভারতে। বৃহস্পতিবারই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা।
ভারতীয় ক্রিকেট দল কাদের বিরুদ্ধে মুখোমুখি হবে?
আজ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে মাঠে নামবে।
কোথায় খেলা হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে নতুন পিসিএ স্টেডিয়াম, মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে।
কখন শুরু হবে ২২ গজে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই?
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭টায়, তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৬.৩০টায় টস হবে।
কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি?
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই দ্বৈরথ।
নবনির্মিত এই স্টেডিয়ামে এর আগে আইপিএলের ম্য়াচ আয়োজিত হলেও, ভারতীয় দল প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে। এখানকার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। তবে ফাস্ট বোলাররাও এই মাঠে সাধারণত অল্পবিস্তর সাহায্য পেয়ে থাকেন। শীতের মরশুমে উত্তর ভারতের ঠান্ডায় এই ম্যাচ খেলা হবে। এমন সময়ে রাতের ম্যাচে শিশিরের প্রভাব খুবই স্বাভাবিক। তাই ম্যাচের আগে টস কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।
