February 22, 2026
0d163af1917c885cca0fc64aa66b94511770544794563206_original.jpg
Spread the love


চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল নিউজিল্য়ান্ড। আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল কিউয়ি ব্রিগেড। প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান বোর্ডে তুলেছিল। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্য়ান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান ক্যাপ্টেন আদিল রশিদ। রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুজনে মিলে চালিয়ে খেলা শুরু করেন। গুরবাজ ২২ বলে ২৭ রানের ইনিংস খেলেন। দুটো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান গুরবাজ। ইব্রাহিম ১০ রান করেন। তবে চার নম্বরে নেমে গুলবদিন নইব দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন আফগান অলরাউন্ডার। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান গুলবদিন। সাদিকুল্লা অটল মাত্র ১০ রান করেন। লোয়ার অর্ডারে ডওরিস রসুলি ২০ রান করেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ও মহম্মদ নবিও রান করেন।

রান তাড়া করতে নেমে কিউয়ি ওপেনার টিম সেইফার্ট ঝোড়ো অর্ধশতরান হাঁকান। গত নিলামে কেকেআর দলে নিয়েছে সেইফার্ট। ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন সেইফার্ট। সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। ফিন এলেন ও রাচিন রবীন্দ্র দুজনেই রান পাননি। মিডল অর্ডারে গ্লেন ফিলিপস ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন রশিদ খান।

 

তবে লোয়ার অর্ডারে মার্ক চ্যাপম্য়ান ও ড্যারেল মিচেল মিলে দলের জয় নিশ্চিত করেন। ১৭ বলে ২৮ রান করেন চ্য়াপম্য়ান। ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন মিচেল। একটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান নিজের ইনিংসে চাপম্য়ান। মিচেল স্যান্টনার ৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন। দুটো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একপেশে লড়াইয়ে হারতে হয়েছিল কিউয়িদের। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনে ছিল আফগানিস্তান। তবে এদিন কিছুটা লড়াই করতে হলেও শেষ পর্য়ন্ত জয় ছিনিয়ে নেয় স্যান্টনারের দল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks