সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে (Nipah Virus) মৃত্যুহার ৫০-৬০ শতাংশ। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তাহলে কি নিপা-আতঙ্কে কি খেজুর গুড় খাবেন না? মাংস বা ফলেও ভয়? খেলে কীভাবে খাবেন? জানাচ্ছেন, ড. অনন্যা ভৌমিক, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট (কোড ওয়েলনেস)।
রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক দিন দিন বাড়ছে। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও ২ অসুস্থকে আনা হল বেলেঘাটা ID হাসপাতালে। বারাসাতে নিপায় আক্রান্তদের সঙ্গে সংস্পর্শে আসার কারণে অসুস্থ হয়েছেন ওই দুজন, মত চিকিৎসকদের। উৎকণ্ঠার মধ্যে স্বস্তি বলতে, আক্রান্তদের নিবিড় সংস্পর্শে থাকা আরও ৫ স্বাস্থ্য কর্মীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সব মিলিয়ে ৪৫ জনের নমুনা এইমস কল্যাণীতে পাঠিয়েছেন নদিয়ার CMOH ।
