February 23, 2026
ac36eabb4b54d273edff23fa201c7d031771788171205507_original.jpg
Spread the love


আমদাবাদ: নাগাড়ে চার ম্যাচ জিতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) অপরাজিত থেকেই রবিবার সুপার এইটের ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল আরেক অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। তবে সেই ম্যাচে একেবারে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। ৭৬ রানের বিরাট ব্যবধানে হারতে হল ভারতীয় দলকে। এই ম্যাচে হারের পর ভারতীয় একাদশ নিয়েও চর্চা শুরু হয়েছে। আসন্ন ম্যাচগুলিতে সেই একাদশ নিয়ে পূর্বাভাস দিলেন রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)।

বিগত ম্যাচগুলির মতো এই ম্যাচেও ভারতীয় ওপেনাররা দলের হয়ে ভাল শুরু করতে ব্য়র্থ হন। এই ম্যাচে অবশ্য অভিষেক শর্মা খাতা খুললেও ঈশান কিষাণ শূন্য রানে আউট হন। অভিষেক শর্মাও ১৫ রানের বেশি করতে পারেননি। এমনকী তিনে নামা তিলক বর্মার হতাশাজনক টুর্নামেন্টও অব্যাহত। তিনিও এক রানে ফেরেন। এমন পরিস্থিতিতে স্কোয়াডে থাকা আরেক টপ অর্ডার ব্য়াট সঞ্জু স্যামসনের প্রসঙ্গ উঠে আসা কিন্তু খুবই স্বাভাবিক। সেই কথা মেনেও নিচ্ছেন টেন দুশখাতে।

ভারতীয় সহকারী কোচ জানান, ‘পরবর্তী কয়েক দিনে সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা হবে।’ তবে তিনি অভিষেক শর্মারও পাশে দাঁড়ান। ‘আমি অভিষেক বা তিলকের হয়ে কোনও অজুহাত দিতে চাই না। অভির ফুড পয়েজিন হয়েছিল। আর তিন ম্যাচে শূন্য করার পর চাপ তো থাকেই। ও খানিকটা চাপে রয়েছে বলে মনে হচ্ছে। তবে সেটা ঠিক করা আমাদের দায়িত্ব। নেটে ভাল ছন্দে থাকা বা এসব নিয়ে কথা বলার কোনও মানে হয় না আর। সময় এসেছে পারফর্ম করার।’ মত টেন দুশখাতের।

দক্ষিণ আফ্রিকা টস জিতে ম্যাচে প্রথমে ব্যাটিং নিয়েছিল। তবে ভারতীয় বোলাররা শুরুটা দারুণ করে। যশপ্রীত বুমরা নতুন বলে আতঙ্ক তৈরি করেছিলেন প্রোটিয়া শিবিরে। ৪ ওভারে ২০/৩ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রত্যাঘাত করেন ডেভিড মিলারের। চতুর্থ উইকেটে তিনি ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে ঝোড়ো ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। ৩৫ বলে ৬৩ রান করে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার মিলারই। শেষ দিকে ঝড় তুলে ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন। ১৮৭/৭ তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১১১ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks