March 12, 2026
2e18a94e6673a17817ec6c1edcd2d5561772872567372338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ভীষণ যুদ্ধ চলছে, যার আঁচ গিয়ে পড়ছে পড়শি দেশগুলির উপরও। সেই নিয়ে এবার প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানালেন, আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়লেও, অন্য কোনও দেশ আক্রমণ করার পরিকল্পনা নেই তেহরানের। (Iran Apologises to Gulf Countries)

জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করলেন পেজেশকিয়ান। জানান, দেশের অন্তর্বর্তীকালীন পরিষদীয় নেতৃত্ব প্রতিবেশী দেশের উপর আঘাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই সমস্ত দেশ থেকে আক্রমণ নেমে না এলে, ইরান আর ক্ষেপণাস্ত্র ছুড়বে না। পারস্য উপসাগরীয় দেশগুলির কাছে ক্ষমাও চেয়েছেন পেজেশকিয়ান। তাঁর কথায়, “প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইছি আমি। অন্য কোনও দেশে আক্রমণ চালাতে আগ্রহী নই আমরা।” (US-Iran War)

পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলিতে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেশের পরিষদীয় নেতৃত্ব। সেই সঙ্গে এটাও ঠিক যে,  ইরানে হামলা নেমে এলে, আত্মরক্ষার্থে পাল্টা আঘাত হানার পূর্ণ অধিকার রয়েছে ইরানের। তবে ইজ়রায়েলের সঙ্গে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমেরিক এবং ইজ়রায়েলই গত ২৮ ফেব্রুয়ারি প্রথম হামলা চালায় ইরানে। হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইকে।

আমেরিকা, ইজ়রায়েল বনাম ইরানের এই যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে গোটা বিশ্বের উপর। তেল ও গ্যাসের দাম আকাশছোঁয়া হচ্ছে যেমন, ইরান হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান নেওয়ায়, জোগানেও ঘাটতি দেখা দিয়েছে। তবে যুদ্ধ কবে থামবে, এখনও স্পষ্ট নয়। বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই বাড়ছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে। তাঁর বক্তব্য, ‘মীমাংসার একটিই রাস্তা, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ’। ইরানে ক্ষমতার পালাবদল ঘটলে, নতুন সরকারের সঙ্গে তাঁরা আলোচনায় যাবেন, নতুন করে ইরানের অর্থনীতি গড়ে তোলা হবে বলে জানান। 

আমেরিকার হুঁশিয়ারির সামনে মাথা নোয়ানোর প্রশ্ন ওঠে না বলে আগেই জানিয়েছিল ইরান। তবে সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন পেজেশকিয়ান। একাধিক দেশ মধ্যস্থতা করতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি। তবে সেই সব দেশ কারা, নাম খোলসা করেননি। যদিও তাঁর সাফ বক্তব্য, “আমরা আত্মসমর্পণ করব বলে যারা স্বপ্ন দেখছে, তাদের ওই স্বপ্ন নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।”

আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পারস্য উপসাগর ছাড়িয়ে অন্যত্রও ছড়িয়ে পড়েছে। আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে উপসাগরীয় দেশগুলিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়েছে ইরান। হামলা চালানো হয়েছ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, বাহরাইনে। ইজ়রায়েল আবার হানলা চালিয়েছে লেবাননে। পাশাপাশি, ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks