ELection Commission New App : অন্যের দ্বারস্থ হতে হবে না। ভোটকেন্দ্রিক সব খবর পাবেন এক অ্যাপে। যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য় থেকে নিজের পোলিং বুথ সব জানতে পারবেন এই অ্য়াপে। এবার ECINET App এনেছে ইলেকশন কমিশন (EC)।
কী কারণে এই অ্য়াপ এনেছে কমিশন
বর্তমান যুগে এখন ডিজিটাল পরিষেবা চাইছে দেশবাসী। হাতের মুঠোয় স্মার্টফোনেই জেনে নিতে চাইছে সবকিছু। যে কারণে সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় আনতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে ও নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে কমিশন চালু করেছে তাদের বিশেষ মোবাইল অ্যাপ ‘ECINET’ (ইসিআই-নেট)। আগে ভোটার তালিকা থেকে শুরু করে ভোটকেন্দ্রের অবস্থান জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতে হতো, এখন একটি মাত্র অ্যাপেই পাওযা যাবে ৪০টিরও বেশি পরিষেবা।
ECINET অ্যাপটি আসলে কী ?
২০২৬ সালের জানুয়ারি মাসে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাপনা সম্মেলনে এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এটি একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সাধারণ ভোটার, প্রার্থী এবং নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ভারতের সবকটি (২২টি) সরকারি ভাষাতেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
এই অ্যাপের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী
ভোটার কার্ডের তথ্য পাবেন এখানে : ভোটাররা সহজেই তাদের ডিজিটাল ভোটার আইডি বা e-EPIC ডাউনলোড করতে পারবেন।
১ ভোটার তালিকায় আপনার নাম যাচাই : চূড়ান্ত ভোটার তালিকায় (Special Intensive Revision 2026) নাম আছে কি না, তা এক ক্লিকেই দেখে নেওয়া যাবে।
২ আপনার ভোটকেন্দ্র কোথায় জানা যাবে: নিজের পোলিং স্টেশনের অবস্থান এবং বুথ লেভেল অফিসার (BLO)-এর নাম ও নম্বর জানা যাবে।
৩ প্রার্থীর সব খবর এখানে : নির্বাচনে লড়াই করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তি এবং অপরাধমূলক রেকর্ড (KYC) যাচাই করার সুযোগ থাকছে।
৪ রিয়েল-টাইম আপডেট পাবেন অ্যাপে : নির্বাচনের তারিখ, ভোটার টার্নআউট বা ভোটের হারের প্রবণতা ও গুরুত্বপূর্ণ ঘোষণা সরাসরি স্মার্টফোনে নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে এই অ্যাপে।
৫ অভিযোগ জানানোর সুবিধা: নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে অ্যাপের মাধ্যমেই তা কমিশনকে জানানো সম্ভব।
কীভাবে ডাউনলোড করবেন ?
ECINET অ্যাপটি ডাউনলোড করা এবং ব্যবহার করা খুবই সহজ। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হল:
১. স্মার্টফোনের Google Play Store (অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য) বা Apple App Store (আইফোন ব্যবহারকারীদের জন্য) গিয়ে সার্চ বারে ‘ECINET’ লিখুন।
২. নির্বাচন কমিশনের লোগো দেখে সঠিক অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
৩. ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন এবং নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪. প্রোফাইল সেট করার পর আপনি আপনার ভোটার আইডি এবং নির্বাচনী এলাকার সব তথ্য দেখতে পাবেন।
