February 22, 2026
ae934f82277aef181b276d01a42d58e91770923820596485_original.jpg
Spread the love


Bangladesh Election: BBC News Bangla সূত্রে পাওয়া খবর অনুসারে (রাত ১২টা ৫০ মিনিট), ২৭টি আসনে এগিয়ে রয়েছে BNP জোট। ১০টি আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। অন্যান্যরা এগিয়ে রয়েছেন ১টি আসলে। বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই বাংলাদেশে শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। প্রাথমিক ট্রেন্ড অনুসারে এগিয়ে রয়েছে তারেক রহমানের BNP জোট। বাংলাদেশে নতুন সরকার গঠন করবেন কারা, তা এখন শুধুই সময়ের অপেক্ষা। সরকার গঠন করতে প্রয়োজন ১৫১টি আসন। এই ম্যাজিক ফিগার কি পাবেন BNP? উত্তর মিলবে ভোট গণনা পর্ব শেষ হলে। 

আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা দেশছাড়া। মৃত্য়ু হয়েছে BNP নেত্রী খালেদা জিয়ার। ২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোটের লাইনে দাঁড়িয়েছেন ১২ কোটিরও বেশি ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার ও মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার। খাতায় কলমে মোট আসন সংখ্য়া ৩০০ হলেও, ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায়, মোট ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। 

প্রায় ৯ লক্ষ ৫৮ হাজার নিরাপত্তারক্ষী নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। সংবেদনশীল ও অতি সংবেদনশীল এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ১ লক্ষেরও বেশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশজুড়ে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে আসনে ভোট নেওয়া হয়েছে। 

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসানের প্রায় ১৮ মাস পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পদ্মাপারে। এবারের নির্বাচনে লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে BNP. ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে একই কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারম্যান তারিক রহমান।    

শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন বাংলাদেশের সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ টি আসনে প্রায় ১১০০ প্রার্থীর ভাগ্যনির্ধারণ করলে প্রায় ১২ কোটি ভোটার। র্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেমন জোরদার ছিল, তেমন কড়া নজরদারি দেখা যায় ভারত-বাংলাদেশ সীমান্তেও। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য আমদানি-রফতানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks