February 23, 2026
739969047a73a89d71545722153bf2fa1737800418501211_original.jpg
Spread the love


বাংলাদেশ : বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম অমৃত মণ্ডল। তোলাবাজির অভিযোগে ওই যুবককে উন্মত্ত জনতা মারধর করেছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সূত্রের খবর, যুবকের বয়স ২৯ বছর। এলাকায় সম্রাট নামে পরিচিত ছিলেন তিনি। অপরাধমূলক কাজে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাঁর একটি দলও ছিল বলে শোনা গিয়েছে, যার নাম ‘সম্রাট বাহিনী’। রাজবাড়ির পাংশা উপজেলা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর।

বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেলি স্টার সূত্রে খবর, পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার জানিয়েছেন, সেখানকার কালীমোহর ইউনিয়নের হোসেনডাঙা গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় মহম্মদ সেলিম নামে নিহত যুবকের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় সম্রাটকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার জানিয়েছেন, সম্রাটের নামে অন্তত দু’টি পুলিশ কেস রয়েছে পাংশা থানায়। তার মধ্যে একটি খুনের মামলা। 

দ্য ডেলি স্টার সূত্রে খবর, সম্রাটের দল ‘সম্রাট বাহিনী’- র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাও। জুলাই বিপ্লব, শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে আসা – এই পরিস্থিতিতে দেশ ছেড়ে সম্রাট নিজেও পালিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতি নিজের গ্রামে তিনি ফিরেছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, বুধবার রাত ১১টা নাগাদ গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে চড়াও হন সম্রাট ও তাঁর দলবল। বাড়ির মালিক শহিদূল ইসলামের থেকে অন্যায্য ভাবে টাকা আদায়ের চেষ্টা করেন তাঁরা। এই সময় শহিদূলের বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। অভিযোগ, তাঁরা বলতে থাকেন, বাড়িতে ডাকাত পড়েছে। ছুটে আসেন অন্যান্য গ্রামবাসীরাও। সম্রাটকে ধরে ফেলেন তাঁরা। শুরু হয় বেধড়ক মার। সম্রাটের দলের বেশিরভাগ সদস্য পালিয়ে যেতে পারলেও, সম্রাট পালাতে পারেননি। বেধড়ক মার খেয়ে সাংঘাতিক ভাবে আহত হন সম্রাট। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

কয়েকদিন আগেই বাংলাদেশের ময়মনসিংহের ভালুকাতে দীপু চন্দ্র দাসের সঙ্গে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা। প্রথমে বেদম মার। তারপর বেঁচে থাকা অবস্থাতেই গাছে টাঙিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ওই যুবককে। এই সাংঘাতিক ঘটনার রেশ এখনও কাটেনি। তার মাঝেই ফের এক যুবকের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল বাংলাদেশেই। 

তথ্যসূত্র – দ্য ডেইলি স্টার 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks