April 12, 2026
d108a8ba25fa5fbcf45d24592048bfa11765724725825485_original.jpg
Spread the love


Sydney Shootout: অস্ট্রেলিয়ার সমুদ্রতটে বন্দুকবাজদের ভয়াবহ হামলা। অন্তত ১১ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সিডনির বন্ডি বিচে ২ জন বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালিয়েছে বলে খবর। সেই সময় বন্ডি বিচে চলছিল ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে অন্তত ৫০ বার গুলি চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন বন্দুকবাজের মৃত্যু হয়েছে। আরেকজনকে পাকড়াও করা হয়েছে গুরুতর আহত অবস্থায়। পুলিশকর্মীদেরও অনেকেই আহত হয়েছেন। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল লানিওন এই হামলাকে ‘জঙ্গি হামলা’ বলে ঘোষণা করেছেন। সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মীরা। রয়েছে শিশুরাও। জনা ৩০ লোক জখম হয়েছেন বলেও খবর। 

বন্ডি বিচে হওয়া এই হামলা প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনি অ্যালবানিস বলেছেন, এই ঘটনা ‘মর্মান্তিক এবং কষ্টদায়ক’। সিডনিতে হওয়া এই হামলার ঘটনার গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ইহুদিদের ৮ দিনের উৎসব Hanukkah প্রথমে দিনেই হয়েছে এই ভয়াবহ হামলা। সিডনির এক সংবাদপত্র (The Sydney Morning Herald) সূত্রে খবর, অস্ট্রেলীয় সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ প্রথম গুলি চালায় ২ বন্দুকবাজ। ইহুদি সম্প্রদায়ের শত শত মানুষ তখন সমুদ্রের ধারে জড়ো হয়েছিলেন তাঁদের উৎসবের সূচনা করার জন্য। প্রত্যক্ষদর্শীদের অনেকেরই দাবি, শিশু এবং বৃদ্ধদের নিশানা করেই এলোপাথাড়ি গুলি ছুড়ছিল ২ হামলাকারী। 

২ বন্দুকবাজের মধ্যে একজনকে ইতিমধ্যিএ চিহ্নিত করেছে সিডনির পুলিশ। তাঁর নাম নাভিদ আক্রম। বয়স ২৪ বছর। সিডনির Bonnyrigg- এর বাসিন্দা এই বন্দুকবাজ। ঘটনার তদন্ত শুরু করেছে সিডনি পুলিশ। কেন ইহুদিদের নিশানা করা হল, এই হামলার সঙ্গে কারা জড়িত সবই জানার চেষ্টা করা হচ্ছে তদন্তের মাধ্যমে। ২ বন্দুকবাজের মধ্যে একজনের ঘটনাস্থলেই পুলিশের গুলির মৃত্যু হয়। অন্যজনকে গুলি করার পর গ্রেফতার করা হয় বিপজ্জনক অবস্থায়। আহত হয়েছেন ২ পুলিশকর্মীও। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks