February 24, 2026
c88d145aa3cf2e80eaead018263bde2d176823971739550_original.jpg
Spread the love


কলকাতা: করোনা অতিমারির দুঃস্বপ্ন এখনও মানুষ ভোলেনি। এবার ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। আক্রান্ত দুজন নার্স। দুজনেরই অবস্থা সঙ্কটজনক। ভর্তি রয়েছেন ভেন্টিলেশনে।

নিপা ভাইরাস কীভাবে ছড়ায়? মূলত বাদুরের লালারস থেকে। আবার চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘সব সময় যে বাদুর থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াবে তা নয়। আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষেও যেতে পারে সংক্রমণ।’

আশঙ্কার কথা হল, নিপা ভাইরাসের কোনও প্রতিষেধক বেরোয়নি। চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘এর কোনও চিকিৎসা নেই। কিছু ওষুধ পরীক্ষামূলকভাবে ব্য়বহার করা হয়েছে। কিন্তু কোনওটাই কাজ করে না ঠিকমতো। সিম্পটোম্যাটিক ট্রিটমেন্টই এর চিকিৎসা। রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে। নিপা ভাইরাসের উপসর্গ অন্যান্য ভাইরাসের মতো শুরু হলেও এটা অনেক বেশি দ্রুত গতিতে ছড়ায়। খুব দ্রুত গতিতে মস্তিষ্কের ক্ষতি করে। রোগী অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়, হৃদরোগে আক্রান্ত হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের সমস্যা ও উপসর্গ দেখা দিলে তৎক্ষনাৎ চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে। কারণ এই রোগের মারণক্ষমতা অনেক বেশি।’

চিকিৎসক জয়দেব রায় বলেছেন, ‘জোর দিতে হবে রোগ আটকানোয়। কোনও ভ্যাকসিন তো হয় না। এই রোগটি জুনেটিক। বাদুর থেকে মানুষের মধ্যে আসতে পারে। খেজুরের কাঁচা রস বাদুর খায়, বা কোনও ফল যা বাদুর মুখ দিলে তাদের লালারস থেকে যায়, সেখান থেকে সংক্রমণ ছড়ায়।’

সাবধানতা অবলম্বন করবেন কীভাবে? চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘খেজুরের রস আপাতত এড়িয়ে চলা উচিত। আধখাওয়া ফল কুড়িয়ে খাওয়া নয়। ফল ধুয়ে খেতে হবে। তবে সেটা শুধু জল দিয়ে নয়, খুব ভাল হয় কোনও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে খেতে হবে। কারণ বাদুরের লালা অনেক দিন পর্যন্ত ফলের গায়ে থেকে যেতে পারে। ডিটারজেন্ট দিয়ে ধুলে সেটা চলে যায়। ফল সংক্রমণ মুক্ত হয়। যারা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাঁদেরও আইসোলেশনে রাখা উচিত।’

‘নিপা’ ভাইরাসে ২ জন নার্স আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অবস্থা এতটাই গুরুতর যে, বারাসাতের নারায়ণা হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন ২ জন। অসুস্থ ২ জনের মধ্যে ১ জন পুরুষ ও একজন মহিলা নার্স। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অন্যদিকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন পুরুষ নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks