নয়া দিল্লি: দীর্ঘ জটিলতা- টানাপোড়েনের পর অবশেষে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। গত মাসে ICC বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার পর থেকে এই ম্যাচটি যথেষ্ট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তানের ভারত ম্যাচ না খেলার কারণ ছিল, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার করা।
শর্ত-জলঘোলা শেষে পাকিস্তানের ম্যাচ খেলতে রাজি হওয়ার প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এটি একটি বড় বিশ্বকাপ ম্যাচ হবে। ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের জন্য ভারতকে হারানো সহজ হবে না। ভারত খুব ভালো দল। টুর্নামেন্টটি সত্যিই ভালোভাবে শুরু হয়েছে। এখনও পর্যন্ত, মনে হচ্ছে না যে কোনও দলই জায়গা থেকে সরে গেছে, তা সে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড বা নেপাল হোক… ভারতীয় দলে, অভিষেক শর্মা, বুমরাহ, সূর্য এবং ঈশান কিষাণ আমার প্রিয়…”।
নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। বাংলাদেশকে বাতিল করে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। বিসিবির প্রতি ‘অন্যায়’ করেছে আইসিসি দাবি করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা করেছিল পাকিস্তান।
#WATCH | Kolkata, WB: On Pakistan to play against India at the T20 Cricket World Cup, Former Indian Cricketer Sourav Ganguly says, “It will be a big World Cup match. The match is on 15th February, it is not going to be easy for Pakistan to defeat India. India is a very good… pic.twitter.com/JTmnNnapsQ
— ANI (@ANI) February 10, 2026
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সরকারের তরফে পোস্ট করা হয়েছে, ‘বহুস্তরীয় আলোচনার পর এবং বন্ধু দেশের অনুরোধ রেখে পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছে। টি-২০ বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচি মেনে।’ এও লেখা হয়েছে, ‘ক্রিকেটের স্পিরিট রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত অংশগ্রহণকারী সব দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে পাকিস্তান খেলতে রাজি হওয়ার পর মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিসিআইয়ের সহ–সভাপতি রাজীব শুক্লা। তিনি ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে। সমাধান সূত্র বের করার জন্য তিনি পুরো কৃতিত্ব দিয়েছেন আইসিসিকে।
