March 17, 2026
a36283561e5c61af2dada540b45dcd0a177307496818250_original.jpg
Spread the love


মুম্বই: তাঁদের মধ্যে না কি অম্লমধুর সম্পর্ক। একে অপরকে না কি দেখতে পারেন না। কিন্তু এবার সেই গৌতম গম্ভীরই সওয়াল করলেন মহেন্দ্র সিংহ ধোনির হয়ে। ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে কি থাকবেন তাহলে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক?

ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। ধোনি অধিনায়ক হিসেবে ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। আর সেই দুটো টুর্নামেন্টেই ফাইনালে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন গম্ভীরই। এরপর আইপিএলেও অধিনায়ক হিসেবে দুজনেই সফল। গম্ভীর ক্রিকেট ছাড়ার পর মেন্টর হিসেবেও আইপিএল জিতেছেন। আর সাম্প্রতিক সময়ে ভারতের একমাত্র কোচ হিসেবে দুটো আইসিসি ট্রফি জয়ের নজিরও গড়ে ফেলেছেন।

গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মহেন্দ্র সিংহ ধোনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানে মজা করে লিখেছিলেন ‘কোচ সাহেব, আপনাকে হাসতে দেখলে বেশ ভালো লাগে’.. সেই পোস্টের রিপ্লাইও দিয়েছিলেন গম্ভীর। তিনি ধোনির পোস্টের কমেন্টে লিখেছিলেন, “আর হাসিখুশি থাকার কত ভাল কারণ, তোমাকে দেখে ভাল লাগল!” প্রায় ৩ ঘণ্টা আগে করা গম্ভীরের এই মন্তব্যে ৫৮ হাজারের বেশি লাইক পড়েছিল। 

সম্প্রতি একটি শোয়ে এসে গম্ভীর বলেন, ”ধোনিকে সেদিন মাঠে এসেছিল। ওকে দেখে ভাল লেগেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছিল ও। আমাকে হাসতে দেখে ওর ভাল লেগেছিল। আমিও চাইব একদিন ওর জায়গায় থাকতে। আমি চাই ধোনি একদিন ভারতীয় ক্রিকেট দলের কোচ হোক। আর আমি স্ট্যান্ড থেকে ওর সাফল্য দেখব। আমিও সোশ্য়াল মিডিয়ায় ধোনির জন্য কিছু লিখতে চাই। ও ডাগ আউট থেকে হাসুক এটাই চাইব।”

ধোনির নেতৃত্বের সময়টাই গম্ভীর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বেশি সময় কাটিয়েছেন। কিন্তু তবুও ধোনির সঙ্গে গম্ভীরের সুসম্পর্ক রয়েছে বলে শোনা যায় না। বরং ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনির ইনিংসকে যেভাবে গৌরবান্বিত করা হয়, তা গৌতি কোনওদিনই ভালভাবে নেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ সালের সেই ফাইনালে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন ওপেনার গম্ভীর। যদিও তাঁর ইনিংস চলে যায় পেছনের সারিতে। ধোনির জয়ধ্বনি চলে আজও।

গৌতম গম্ভীর সাদা বলের ফর্ম্য়াটে কোচ হিসেবে সাফল্য পেলেও এখনও লাল বলের ফর্ম্য়াটে সেভাবে সাফল্য পাননি। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ও ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপই পাখির চোখ কোচ গম্ভীরের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks