April 10, 2026
44ea081848299052fcadf83db9555c4c17706666048871334_original.jpeg
Spread the love


টানটান উত্তেজনা। পরতে পরতে নাটক। টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে বাইশ গজের বাইরে রুদ্ধশ্বাস চিত্রনাট্য লেখা হচ্ছে লাহৌরে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইসিসি প্রতিনিধিরা। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুলও। সেই বৈঠকে কী হল? 

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের রাস্তা থেকে সরে আসার কথা বিবেচনা করা হতে পারে, আইসিসি-কে জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে পরিবর্তে দেওয়া হয়েছে তিন শর্ত। এক, আইসিসি-র লভ্যাংশ থেকে যে অর্থ পায় পাকিস্তান, শোনা যাচ্ছে সেই পরিমাণ বাড়াতে বলেছে পিসিবি। অর্থাৎ, আইসিসি কোষাগারের দিকে নজর পড়েছে পাকিস্তানের! দুই, ভারতকে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বলা হোক, এমন দাবিও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবেই ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলার কথা ভেবে দেখবে বলে জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করার দাবিও জানানো হয়। তিন, পিসিবি দাবি জানিয়েছে যে, কোনও ম্যাচে ভারতকে তাদের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতেই হবে, এমন বাধ্যবাধকতা চালু করা হোক। এশিয়া কাপের সময় যা করেনি ভারত। যা নিয়ে জলঘোলাও হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks