March 17, 2026
c5b1736e58b757d2beda29b2c9dae4261772637814711485_original.jpg
Spread the love


Iran Israel War: শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিন। পেন্টাগনের তরফে জানানো হয়েছে আমেরিকার সাবমেরিন ইরানের রণতরীর উপর আক্রমণ করেছিল। জানা গিয়েছে, ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena ভারত থেকেই মহড়া সেরে ফিরছিল। জানা গিয়েছে, ইরানের যুদ্ধবিমান সম্প্রতি ভারতে International Fleet Review 2026- তে অংশ নিয়েছিল। ফিরতি যাত্রার আগেই ছিল এই মহড়া। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া হয়েছে। আর সেই মহড়ায় অংশ নেওয়ার তালিকায় ছিল ইরানের যুদ্ধজাহাজ। এমনটাই খবর ওয়েবসাইট সূত্রে। 

অন্যদিকে, একটি এক্স পোস্ট করা হয়েছিল ইস্টার্ন নাভাল কমান্ড। ইরানের যুদ্ধজাহাজ শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়ার ২ সপ্তাহ আহে ওই এক্স পোস্ট করা হয়েছিল। সেখানে ইরানের রণতরীকে স্বাগত জানানো হয়েছিল বিশাখাপত্তনম বন্দরে। 

শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজে হামলা চালানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার তরফে। সাবমেরিনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ১০১ জন এই হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে খবর। আহত হয়েছেন ৭৮ জন। তাঁদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে সাবমেরিন হামলার ফলে IRIS Dena – ইরানের নৌবাহিনীর এই জাহাজটি ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর তরফে এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের জাহাজে তীব্র বিস্ফোরণের পর কয়েকজন ইরানি সেনার দেহ উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে। নিখোঁজদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। চিকিৎসা চলছে আহতদের। 

শ্রীলঙ্কার তরফে জানানো হয়েছে, গাল উপকূলে ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena- এর উপর হামলার খবর পাওয়ার পরই, শ্রীলঙ্কা তাদের সহায়তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ এবং বিমান মোতায়েন করেছে। এর পাশাপাশি শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, ইরানের ওই যুদ্ধজাহাজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ১৮০ জনের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান, জারি রয়েছে উদ্ধারকাজও। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks