February 24, 2026
c005b5540ea5d529aee1f59cbad2a3881771143074174507_original.jpg
Spread the love


কলম্বো: ভারত বনাম পাকিস্তানের ম্য়াচ (IND vs PAK) মানেই টানটান উত্তেজনা, তর্ক-বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা। আজই, রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। তবে যেদিন সমস্ত ফোকাস ২২ গজের লড়াইয়ের দিকে থাকার, সেদিন বারংবার শিরোনামে উঠে আসছে কলম্বোর আবহাওয়া (Colombo Sunday Weather)।

ম্যাচের দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ম্যাচে বৃষ্টির জেরে বিঘ্ন ঘটতে পারে। সেই সম্ভাবনা রয়েইছে। উদ্বেগ আরও বেড়েছে শনিবারের আবহাওয়া দেখে। শনিবার সন্ধে গড়িয়ে রাত নামতে না নামতেই শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই ভারতীয় দলের অনুশীলন ভেস্তে গেল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্র্যাক্টিস করার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেই সূচি কাটছাঁট করতে হয়েছে। তবে টিপটিপ বৃষ্টিতেই শেষমেশ ঘণ্টাখানেক পরেই ভারতীয় দলকে অনুশীলন গুটিয়ে ফেলতে হয়। 

খেত্তারামা অঞ্চলে প্রেমদাসা স্টেডিয়াম অবস্থিত। ম্যাচের প্রথম বল গড়ানোর কথা সন্ধে সাতটায়। সেখানে কিন্তু তার ঠিক আগে পর্যন্ত ভাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের তরফে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির বিষয়ে সতর্ক করা হয়েছে। সেক্ষেত্রে ৭০ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি মডেল অনুযায়ী সন্ধে ছয়টা থেকে সাতটার মধ্যে ৫.১ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের সময়কালে সেই পরিমাণ কমে ৩.৮ মিলিমিটারে নামার পূর্বাভাস দিচ্ছে একটি মডেল।

বিভিন্ন মডেলে কিন্তু ম্যাচের সময় না হলেও, ম্যাচের আগে পর্যন্ত বেলা একটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ৫০ শতাংশের অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। এমনটা হলে কিন্তু সমর্থকদের ম্যাচের সময় বৃষ্টির জেরে একাধিকবার ম্যাচ স্থগিত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ম্যাচের আগেই বেশি রয়েছে, তবে ম্যাচের সময়ও কয়েক পশলা বৃষ্টি হতে পারেই। সেই সম্ভাবনাই বেশি। মন্দের ভাল বলতে প্রেমদাসার ড্রেনেজ় সিস্টেম। বিশ্বমানের ড্রেনেজ় সিস্টেমের জন্য বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যেই আবার ম্যাচ শুরু হতে পারে। আর শুধু পিচ নয়, গোটা মাঠই এই স্টেডিয়ামে ঢাকা হয়। তাই আউটফিল্ড ভিজে থাকারও প্রশ্ন নেই।

তাও যদি একবারেই ম্যাচ বৃষ্টির জন্য আয়োজিত না হয়, সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান, দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে। তখন পাঁচ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলবে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks