February 26, 2026
5e22dd573232d14da2488115d91f38131772105324427507_original.jpg
Spread the love


চেন্নাই: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই মহাগুরুত্বপূর্ণ জিম্বাবোয়ে ম্যাচে (IND vs ZIM) মাঠে নামবে ভারতীয় দল। এই ম্যাচের উপর কিন্তু ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ভাগ্য নির্ভরশীল। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার  (Jasprit Bumrah) উপর স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকবে। এই ম্যাচেই কিন্তু ‘বুম বুম বুমরা’ এক বিশেষ মাইলফলকও স্পর্শ করতে পারেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণ তেমন নজর কাড়তে ব্যর্থ হলেও, বুমরাকে কিন্তু স্বমহিমায়ই দেখা গিয়েছিল। নিজের নির্ধারিত চার ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন বুমরা। আসন্ন জিম্বাবোয়ে ম্যাচেও বুমরা যদি তিন উইকেট নিতে পারেন, তাহলেই তিনি এক বিশেষ মাইলফলক স্পর্শ করবেন।

বুমরা এখনও পর্যন্ত ভারতের হয়ে তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ২৩২ ম্যাচ খেলে ২০.৫৬ গড়ে ৪৯৭টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। ১৮ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সেরা ১৯ রানের বিনিময়ে ছয় উইকেট। জিম্বাবোয়ের বিপক্ষে চেন্নাইয়ের চিপকে যদি বুমরা তিন উইকেট নিতে পারেন, তাহলে তিনি মাত্র অষ্টম ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি উইকেট নিয়ে ফেলবেন। 

চলতি বিশ্বকাপে উইকেটের নিরিখে বুমরা একেবারে শীর্ষ তালিকায় না থাকলেও, তিনি চার ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমিও বেশ নজরকাড়া। বুমরা ওভার প্রতি মাত্র ৫.৩০ গড়ে রান দিয়েছেন, তাঁর ৯.৮৫-র বোলিং গড়ও ঈর্ষণীয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দল তাই ফের একবার তাঁর থেকে এক স্মরণীয় পারফরম্যান্সের আশায়। 

আজ এই মরণ-বাঁচন ম্য়াচে ভারতীয় একাদশে কিন্তু বদল ঘটতে পারে। ভারতের প্র্যাক্টিস থেকে যেটুকু ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে ফিরতে পারেন সঞ্জু স্যামসন। তিনিই হয়তো অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন। সেক্ষেত্রে তিন নম্বরে নামতে পারেন পকেট ডিনামাইট ঈশান কিষাণ। তাতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে প্রতিপক্ষ বোলিংকে এলোমেলো করে দেওয়ার সুযোগও থাকছে। বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন রিঙ্কু সিংহ। তিনি চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও খেলার সম্ভাবনা কম। তাঁর পরিবর্তেই খেলানো হতে পারে সঞ্জুকে।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দলে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে একাদশে ফিরতে পারেন অক্ষর পটেল। বাঁহাতি স্পিনার খেললে বোলিংয়ে বৈচিত্র বাড়বে। পাশাপাশি বাড়বে ব্যাটিংয়ের গভীরতা। বিগহিটার অক্ষর ফিল্ডিংয়েও চৌখশ। তাই দলের সহ-অধিনায়ককেও আজ ফের একবার ভারতীয় একাদশে দেখা যেতে পারে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks