March 15, 2026
b0f6bdc216e47b2ca331e9a287adc1531773049513825223_original.jpg
Spread the love


আমদাবাদ: রেকর্ড গড়ে তৃতীয়বার টি২০ ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। রবিবার রাতে বিশ্বজয়ের উচ্ছ্বাসে মাতল সূর্য-ব্রিগেড। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য সেই মঞ্চ থেকেই বিশেষভাবে ধন্যবাদ জানালেন বান্ধবী মাহিকাকে। কথায় কথায় মাহিকাকে ‘স্ত্রী’ বলেও উল্লেখ করেন হার্দিক। তাঁর কথায়, আমার ‘স্ত্রী’ পাশে না থাকলে এসব কিছুই সম্ভবই হত না।

জীবনে মাহিকার উপস্থিতিকেও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। হার্দিক জানান, জীবনে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। কিন্তু একইসঙ্গে তাঁর জীবনে মাহিকা আসার পর থেকে যেন ভাগ্যও সহায় হয়েছে, এমনটাই জানান তিনি। 

এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও হার্দিককে অভিনন্দন জানান মাহিকা। ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা হার্দিকের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড।”

এর আগে হার্দিকের বিয়ে হয়েছিল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ-এর সঙ্গে। ২০২০ সালে তাঁদের বিয়ে হলেও ২০২৪ সালে আলাদা হয়ে যান দু’জনে।  হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় ২০২৫ সালে।

টি ২০ বিশ্বকাপ জিতে হার্দিক পাণ্ডিয়া বলছেন, ”আমি এখন সিনিয়র ক্রিকেটার হয়ে গিয়েছি, এটা শুনতেও বেশ ভাল লাগছে। আরও দশ বছর আমার মধ্যে ক্রিকেট রয়েছে। এখনও পর্যন্ত আমি আমার কেরিয়ারের অর্ধেক ক্রিকেট খেলেছি। আরও অর্ধ বাকি আছে। আরও দশটা ট্রফি আমি জিততে চাই। তার মধ্যে রয়েছে আইসিসি ট্রফি ও আইপিএল। আইসিসি ট্রফি সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে।” 

 তাঁর কথায়, এই ট্রফি জেতাই ছিল জীবনের লক্ষ্য। তিনি বলেন, ক্রিকেট খেলেন মূলত ট্রফি জেতার জন্য, এবং যত বেশি সম্ভব শিরোপা নিজের ঝুলিতে তুলতে চান।                                          

অক্ষর, বুমরা, হার্দিকদের দাপট, বরুণের রহস্য স্পিনে দিশেহারা রাচিন রবীন্দ্র, ফিলিপ, চ্যাপম্যানরা। সবরমতীর তীরে হয় শাপমোচন। অভিষেক-সঞ্জু ঝড়ে মাত কিউইরা। ৯৬ রানে জয়। ২০০৭-এ মহেন্দ্র সিংহ ধোনি, ২০২৪-এ রোহিত শর্মা, ২০২৬-এ সূর্য কুমার যাদবের হাত ধরে বিশ্বজয়।                                   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks