March 26, 2026
48458b1d6cfad2d885a43a84543acacf1774525421819206_original.jpg
Spread the love


মুম্বই: ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল আইপিএল (IPL)। কিন্তু এই টুর্নামেন্ট না কি আরও আগেই শুরু হয়ে যেতে পারত। তাও আবার প্রায় ১০ বছর আগেই। ১৯৯৮ সাল থেকেই আইপিএল শুরু হতে পারত। তখন টি-টোয়েন্টি ফর্ম্য়াটের চল ছিল না। কিন্তু তবুও ওয়ান ডে ফর্ম্যাটেই ফ্র্যাঞ্চাইজি লিগ করার ভাবনা চিন্তা শুরু করেছিলেন ললিত মোদী। হ্যাঁ, যিনি আইপিএলের রূপকার। আজ যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি বিশ্বের অন্য়তম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাজি লিগ। কিন্তু ১৯৯৮ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হলে টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়ত নিঃসন্দেহে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম এক মন্তব্যে জানিয়েছেন যে ১৯৯৮ সাল থেকে শুরু হতে পারত আইপিএলের মত ফ্র্য়াঞ্চাইজি লিগ। আর এই বিষয়ে না কি বোর্ডের সঙ্গে কথাও বলেছিলন ললিত মোদী। তিনি বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট সংস্থার সঙ্গেও আলাপচারিতা সেরেছিলেন। এমনকী বাংলার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে না কি কথাও এগিয়েছিল। ললিত মোদী ভেবেছিলেন যে প্রত্যেকটি রাজ্যের লোকাল প্লেয়ার থাকবেন ও ২-৩ জন বিদেশি প্লেয়ার খেলবেন টুর্নামেন্টে। সেভাবেই টুর্নামেন্টটি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে বিষয়টি পুরোপুরি ফলপ্রসূ হয়নি তখন। কিন্তু কেন? সাবা বলছিলেন যে সে সময় এই ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা কতটা হবে, তা নিয়ে সংশয়ে ছিলেন বোর্ড কর্তারাই। ২০০৫ সালে প্রথমবার আন্তর্জাতিক টি-টােয়েন্টি ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়। আর আইপিএল শুরু হয় ২০০৮ সাল থেকে। টুর্নামেন্ট শুরুর আগের বছরই ভারতীয় ক্রিকেট দল এই ফর্ম্য়াটে প্রথম বিশ্বকাপ জেতে। মানুষও এই ফর্ম্য়াট দেখা ও তা উপভোগ করতে অভ্য়স্ত হয়ে পড়ে। এরপরের বছরই আইপিএল শুরু হয় ভারতের মাটিতে। প্রথম বছরে রাজস্থান রয়্যালস ট্রফি জিতেছিল শেন ওয়ার্নের নেতৃত্বে। এরপর থেকে এই টুর্নামেন্ট ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। 

আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই ও মুম্বই। দুটো দলই পাঁচবার করে ট্রফি জিতেছে। ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্য়াচেই আমনে সামনে হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর তাদের অভিযান শুরু করবে আগামী ২৯ মার্চ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলতে নামবে শাহরুখের দল।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks