April 4, 2026
1a467067c7c5282382560d68c53d6aa11775311824481507_original.jpg
Spread the love


আমদাবাদ: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ আইপিএলের (IPL 2026)  দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। কিন্তু সেই ম্যাচের টসের সময়ই সারপ্রাইজ়। রিয়ান পরাগের সঙ্গে টস করতে শুভমন গিল (Shubman Gill) নয়, গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে মাঠে নামেন রশিদ খান। গিলকে তো কালও অনুশীলনে দেখা গিয়েছিল, তাহলে তিনি ম্যাচে খেলছেন না কেন? এই প্রশ্ন অনেকের মনেই উঠছে।

আসলে গিলের হালকা চোট রয়েছে। তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টাইটান্স ম্যানেজমেন্ট। অন্তর্বর্তীকালীন অধিনায়ক রশিদ খান (Rashid Khan) টসের সময় শুভমন গিলের বিষয়ে বলতে গিয়ে জানান, ‘শুভমন গিলের পেশিতে স্প্যাজ়মল রয়েছে। আশা করছি ও দ্রুতই ফিরবে।’ গিলের বদলে এই ম্যাচে তরুণ কুমার কুশাগ্রকে সুযোগ দেওয়া হয়েছে। তিনি নিজের অভিষেক ঘটাচ্ছেন। 

ম্যাচ শুরুর আগে রশিদ মেনে নিচ্ছেন রাজস্থানকে হারাতে হলে গুজরাতকে নিজেদের সেরাটা দিতে হবে। ব্যাটিং এবং বোলিং, উভয় বিভাগেই তাঁদের উন্নতি করতে হবে এবং সেই বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানান রশিদ। এবার দেখার গুজরাত তেমনটা করতে পারে কি না। তাঁরা ঘরের মাঠে কিন্তু চলতি মরশুমে নিজেদের প্রথম দুই পয়েন্ট অর্জন করার লক্ষ্যেই মাঠে নামছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks