মুম্বই: অতীতে অধিনায়কত্ব যাওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কর্ণধারদের সঙ্গে দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সম্পর্কে অবনতির কানাঘুষো শোনা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেইসব জল্পনা অবশ্য কমেছে। তবে এ বারের আইপিএল (IPL 2026) মরশুম শুরুর আগে নীতা আম্বানি (Nita Ambani) রোহিতকে দেখে চিনতেই পারলেন না!
ঘটনাটা ঠিক কী? না না এখানে কোনও বিতর্ক নেই, বরং খানিকটা রয়েছে খানিকটা মুগ্ধতা। সপ্তাহান্তে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে দলের অনুশীলনের ফাঁকে দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন নীতা আম্বানি। সেই ভিডিও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে শেয়ার করা হয়।
পল্টনদের শেয়ার করা সেই ভিডিওতে দেখে যাচ্ছে নীতা আম্বানি সর্বপ্রথম দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডকে দেখে তাঁকে হাসিমুখে ‘পলি কাকা’ বলে সম্বোধন করেন। তারপরে তিনি বাকিদের সঙ্গে একে একে সৌজন্য বিনিময় করছিলেন। তখনই তাঁর নজর পড়ে রোহিত শর্মার ওপর। রোহিতকে দেখে নীতা আম্বানিকে বলতে শোনা যায়, ‘ও বাবা রোহিত আমি তো তোমাকে চিনতেই পারিনি। তোমাকে দেখে অল্পবয়সি একটা ছেলে মনে হচ্ছে।’ এই কথা শুনে রোহিতও মুচকি হাসেন।
Mrs. Nita Ambani met the squad during training ahead of the start of TATA IPL 2026! 💙 pic.twitter.com/r2Gy9NaDOc
— Mumbai Indians (@mipaltan) March 27, 2026
আসলে সম্প্রতি রোহিতের শারীরিক পরিবর্তন ঘটেছে। তিনি আগের থেকে প্রায় ১১ কিলো মতো ওজন ঝরিয়ে আগের থেকে অনেক বেশি ফিট হয়েই এবারের আইপিএলে মাঠে নামতে চলেছেন। এমনকী বিশের বিশ্বকাপের সময় ব্র্যান্ডন ম্যাকালাম, ইয়ন মর্গ্যানরাও রোহিতের এই বদল দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সেই তালিকায় এবার যোগ দিলেন নীতা আম্বানিও।
সাম্প্রতিক সময়ে আইপিএলে রোহিতের পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। ২০১৯ সালের পর থেকে তিনি মাত্র দুই আইপিএল মরশুমে ৪০০ রানের গণ্ডি পার করতে পেরেছন। তবে আরে অনেক বেশি ফিট হয়ে মাঠে নামতে চলা রোহিত নিজের আইপিএল ফর্ম ফিরে পেতে পারেন কি না, সেটা কিন্তু দেখার বিষয় হতে চলেছে।
