April 18, 2026
190765460610ba0e971b4789d3e3e20e1767190977198206_original.jpg
Spread the love


দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বকাপ জেতার পর কুড়ির ফর্ম্যাটেও জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটছেই হরমনপ্রীত কৌর অ্য়ান্ড কোংয়ের। আর যার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ক্রমতালিকায় দল হিসেবে উন্নতি করেছে ভারতীয় দল

আইসিসি ক্রমতালিকা অনুযায়ী ৩০ ডিসেম্বর যে বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তৃতীয় স্থানে রয়েছে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। মোট ৪৯ টি ম্য়াচে খেলতে নেমে ১২,৯৬৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৬৫ রেটিং রয়েছে তাদের। 

এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৩১ ম্য়াচে ৯,২৬০ পয়েন্ট ঝুলিতে পুরেছে অজিরা। ২৯৯ রেটিং রয়েছে তাদের। ইংল্য়ান্ড ক্রিকেট দল ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ৪৬ ম্য়াচে ১২,৭৫১ পয়েন্ট ঝুলিতে পুরেছে ২৭৭ রেটিংয়ের সঙ্গে সঙ্গে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগেই সিরিজে ৪-০ ব্য়বধানে এগিয়ে ছিল ভারত। এদিন টস জিতে শেষ ম্য়াচে ভারতকে ব্য়াটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরা আত্তাপাত্তু। স্মৃতি মন্ধানা এদিন খেলেননি। তাঁর পরিবর্তে জি কমলিনি ওপেনিংয়ে নেমেছিলেনশেফালি বর্মার সঙ্গে ওপেনে নেমেছিলেন কমলিনিহরলীন দেওল ১৩ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন। ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ভারত ১৭৫ রান বোর্ডে তোলে শেষ পর্য়ন্ত। যা তাড়া করতে নেমে ১৬০ এর বেশি বোর্ডে তুলতে পারনি শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। এর আগে পরপর চারটি ম্যাচে জিতে যাওয়ায় পঞ্চম ম্য়াচ জিতলেই সিরিজ ক্লিনস্যুইপ করার সুযোগ ছিল, যা হাতছাড়া করেনি লঙ্কা বাহিনী।

বোলারদের সিংহাসনে দীপ্তি

লঙ্কা বাহিনীর বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিলেন তিরুবনন্তপুরমে। সেখানেই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫২তম উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন দীপ্তি। যার সঙ্গে সঙ্গেই এই ফর্ম্য়াটে মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে গিয়েছেন দীপ্তি। অস্ট্রেলিয়ার মেগান স্কাউট ১৫১ উইকেট নিয়ে এতদিন তালিকায় শীর্ষে ছিলেন। তাঁকে টেক্কা দিয়ে দিলেন দীপ্তি। গত এক দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য দীপ্তি। উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মহিলাদের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন দীপ্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks