April 11, 2026
b9fd2e0dc7f1f1c62b43f155ab35e4cf1769064869290206_original.jpg
Spread the love


কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়কত্ব থেকে কি সরিয়ে দেওয়া হবে শুভমন গিলকে? ফের কি নেতৃত্বভার তুলে দেওয়া হবে রোহিত শর্মার কাঁধে? এমনটাই চাইছেন মনোজ তিওয়ারি। বাংলার ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে আর্জি জানাতে চান যে রোহিতকে যেন ফের একবার অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় ভারতীয় দলের ওয়ান ডে ফর্ম্য়াটে।

গত বছর ৪ অক্টোবর রোহিত শর্মাকে ওয়ান ডে ফর্ম্য়াটের নেতৃত্ব থেকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজে প্রথমবার ওয়ান ডে সিরিজে ভারত অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন ডানহাতি তারকা ব্যাটার। সেই সিরিজে হারতে হয়েছিল ভারতকে। রোহিত শর্মা সেই সিরিজে সিডনিতে সেঞ্চুরি পূরণ করেছিলেন। কিন্তু সিরিজ বাঁচাতে পারেননি। 

মনোজ তিওয়ারি বলেন, ”আমার মনে হয় এখনও অনেকটাই সময় আছে ভুল শুধরে নেওয়ার। কারণ বিশ্বকাপ রয়েছে ২০২৭ সালে। এটা কিন্তু কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয় বা এমনই কোনও টুর্নামেন্ট নয়। এটা বিশ্বকাপের আসর। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর কোনও প্রয়োজন কি আদৌ ছিল? আমি নিশ্চিত যে রোহিত যদি এখনও ক্যাপ্টেন্সি করত, তাহলে ফল কিন্তু আলাদা হতেই পারত। আমরা ওর নেতৃত্বেই কিন্তু আগের বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। আমার মনে হয় ও ক্যাপ্টেন থাকলে দলও সঠিক পথেই এগোত।”

এরপরই বাংলার প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ”রোহিত শুভমনের থেকে অনেকটাই আলাদা। নেতৃত্বের দিক থেকেও বেশ অভিজ্ঞ। আর প্লেয়ার হিসেবে, ব্যাটার হিসেবেও একটু এগিয়ে। তাই সাফল্যও পেয়েছে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল। শুভমনের নেতৃত্বেও ভারত বিশ্বকাপ জিততেই পারে। কিন্তু অধিনায়ক হিসেবে সাফল্যের শতকরা হার দেখতে গেলেই বোঝা যাবে রোহিত কতটা এগিয়ে।”

রোহিতকে অনন্য সম্মান
অজিঙ্ক ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মানে সম্মানিত করা হবে রোহিত শর্মাকে। আগামী ২৪ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। সেখানেই রোহিতকে ডি লিট সম্মানে সম্মানিত করা হবে।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ”ভক্তরা তাঁকে হিটম্য়ান বলে সম্বোধন করেন। রোহিত শর্মাকে এই সমাবর্তন থেকে সম্মানিত করা হবে।” এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে চক দে ইন্ডিয়া খ্যাত অভিনেত্রী যিনি ভারতীয় মহিলা হকি দলের ক্য়াপ্টেন হিসেবে অভিনয় করেছেন বিদ্যা মালভাড়েকে সম্মানিত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks