Job Cut : জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার সেই আশঙ্কাই সত্যি হল। রাতারাতি ৩০ হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করল মার্কিন টেক জায়ান্ট ওরাকল (Oracle Layoffs)। ভারতেও পড়েছে তার প্রভাব। অনেক কর্মী হারিয়েছে চাকরি।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই নিয়ে পোস্ট করেছেন অনেকেই
গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে আলোচনা চলছিল। নতুন করে ছাঁটাই শুরু করতে পারে ওরাকল। মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হয়েছে। ভারতের অনেক কর্মী এই বিষয়ে সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। যেখানে তারা বলেছেন, ভোরের দিকে ছাঁটাই মেল এসেছে তাদের কাছে। ব্লিন্ডের মতো প্লাটফর্মে এই কথা বলেছেন ওরাকেলের কর্মীরা।
কোন কোন দেশে এই ছাঁটাই
অনেকে জানিয়েছেন, সকাল ৬ টার সময় তাদের কাছে ছাঁটাইয়ের মেল ঢুকেছে। সেই আওয়াজেই অনেকের ঘুম ছুটেছে। মূলত, মেক্সিকো ও ভারতে এই ছাঁটাই পর্ব চলেছে। কোম্পানির তরফে কিছু কর্মীকে বলা হয়েছে, অবিলম্বে তাদের পদ থেকে সরানো হল।
কোনও টিমের ২০ শতাংশ কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে
সোশ্য়াল মিডিয়ায় এই বিষয়ে অনেক কথা শুরু হয়েছে । নেটিজেনজদের মধ্য়ে অনেকে বলছেন, ভারতের ওরাকেলের অফিসে সবথেকে বড় ধাক্কা লেগেছে। একজন লিখেছেন, বন্ধুর কাছ থেকে একটি কল পেয়েছি। তিনি ওরাকেলের অফিস সিনিয়র ম্য়ানেজার হিসাবে কাজ করেন। ২০ জনের মধ্য়ে ৬ জনেকে ছাঁটাই করা হয়েচে। কোনও কোনও টিমের ২০ শতাংশ ছেঁটে ফেলা হয়েছে।
রেডিটে এই নিয়ে অভিজ্ঞতা জানিয়েছেন কর্মীরা
তবে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা হলেও, ঠিক কত সংখ্যক লোক ছাঁটাই করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। এই বিষয়ে ওরাকেলের ম্যানেজমেন্টও কোনও প্রকাশ্য়ে বিবৃতি দেয়নি। বলা হচ্ছে, ওরাকল তাদের গ্লোবাল সব অফিস মিলিয়ে ২০-৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে। যদিও সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। একজন জানিয়েছেন, সকাল ৫টার সময় মেল ঢুকেছে। এক মেলে ২০ বছরের সার্ভিস শেষ। সরাসরি ওরাকেলের টপ ম্য়ানেজমেন্টেকর থেকে এই মেল এসেছে। কিছু ক্ষেত্রে পাল্টা কিছু লেখার আগেই সিস্টেম থেকে অ্য়াক্সেস সরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে ধাক্কা খেয়েছে অনেক দেশের অর্থনীতি। তেলের দাম বৃদ্ধির ফলে সরাসরি যারা পণ্য় বিক্রি করে, তাদের ওপর প্রভাব পড়েছে। এবার সেই প্রভাব পড়ছে টেক কোম্পানিগুলিতেও। যে কারণে কর্মী ছাঁটাইয়ের পথ বেছেছে কোম্পানিগুলি।
