March 22, 2026
ac5a9ca97c4db5f9089cee4fd669df0d1774173591205507_original.jpg
Spread the love


বেঙ্গালুরু: আইপিএল (IPL 2026) শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। জোরকদমে চলছে প্রস্তুতি। বিরাট কোহলিও বেশ কয়েকদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) শিবিরে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। এরই মাঝে বিরাট কোহলিকে (Virat Kohli) এক দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। সেই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন কোহলি নিজেই।

কোহলি বর্তমানে ভারতে নয়, বরং সপরিবারে লন্ডনে থাকেন। সেখান থেকেই জাতীয় দলের ম্যাচ বা আইপিএলের সময় তিনি ভারতে আসা যাওয়া করেন। সোশ্যাল মিডিয়ার এক অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছিল এবারের আইপিএলের আগে কোহলি নাকি এক আজব দাবি করেছেন। সেখানে বলা হচ্ছিল কোহলি নাকি আরসিবির কাছে ভারত ও যুক্তরাজ্যে আসা যাওয়ার জন্য একটি চাটার্ড বিমানের দাবি করেছেন।

রিপোর্টে দাবি করা হচ্ছিল কোহলি নাকি আরসিবি ম্যানেজমেন্টের কাছে বলেছেন যাতে আইপিএলে দুই আরসিবি ম্যাচের মাঝে তিন বা ততোধিক দিনের বিরতি থাকলে তাঁকে লন্ডনে যাওয়া, আসা করার অনুমতি দেওয়া হয়। নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যেই তিনি এহেন দাবি করে বলে জানানো হয়।

তবে এই রিপোর্ট কেবলই গুজব। এর মধ্যে কোনও সত্যতা নেই। কোহলি নিজেই এই দাবি নস্যাৎ করে দিয়েছেন। কোহলি আজই নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর এই দাবির পোস্টটি নিজেই শেয়ার করেন এবং সেখানে তিনি কিছুই লেখেননি, খালি দুইটি স্মাইলি ইমোজি দিয়েছেন। অর্থাৎ গোটা জল্পনাটাই যে হাস্যকর এবং ভুয়ো, সেটাই কোহলি নিজে দায়িত্ব নিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন।

 

কোহলির সোশ্যাল মিডিয়া পোস্ট
কোহলির সোশ্যাল মিডিয়া পোস্ট

এরপরে সম্ভবত এই ভুয়ো খবর আর ছড়াবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথমবার আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামছেন কোহলি তথা আরসিবি। মরশুম শুরুর আগে চ্যাম্পিয়ন দলের মহাতারকা ক্রিকেটার কিন্তু নিজের সতীর্থদের সতর্কবার্তা দিয়ে রেখেছেন। নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে ১২০ শতাংশ দিতে হবে মনে করছেন ‘কিং’।

তিনি বলেন, ‘বিগত দুই, তিন মরশুমে আমরা প্রচুর খাটা খাটনি করেছি এবং তার ফলেই গত মরশুমে আমরা সাফল্যটা পেয়েছি। সামনের পথটা আরও কঠিনই হবে কারণ বাকি দল আমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। আমরা যে অনুশীলন সারছি, তার একটা মুহূর্তও নষ্ট করলে চলবে না। এই আড়াই মাসের জন্য আমাদের সকলকে নিজেদের ১২০ শতাংশ দিতে হবে।’ 

আরসিবি গত মরশুম থেকে নিজেদের ফর্ম ও পারফরম্যান্স অব্যাহত রাখতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks