বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন-ইরান যুদ্ধের আবহে ভারতীয় বাজারে সোনার দামে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত ৭ মার্চ অবশেষে বাড়ে মূল্যবান ধাতুর দাম। সপ্তাহের শুরুতেই সোনার দামে নতুন আপডেট সামনে এল। সোমবার, ৯ মার্চ ২০২৬ সকাল ১০টা ১০ মিনিটে প্রকাশিত তথ্য অনুযায়ী কলকাতার বাজারে সোনার দামে পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্বর্ণ শিল্প সংস্থা Swarn Shilpa Bachao Committee (SSBC)-এর প্রকাশিত তালিকা অনুযায়ী আজকের সোনার দাম ( Gold Price in Kolkata) জেনে নিন।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এবং বৈদেশিক মুদ্রার ওঠানামার প্রভাব ভারতীয় বাজারেও পড়ছে। তারই প্রভাব পড়েছে কলকাতার সোনার দামে ( Gold Rate Today, Kolkata Gold Rate)।
কলকাতায় আজকের সোনার দাম (Gold Price Today Kolkata)
SSBC-র প্রকাশিত তথ্য অনুযায়ী আজকের হলমার্ক গয়নার সোনার দাম (Hallmark Gold Jewellery Rate) প্রতি গ্রাম হিসেবে নিম্নরূপ—
২৪ ক্যারেট সোনা
ফাইন গোল্ড বা ২৪ ক্যারেট সোনার দাম (Fine Gold 995) – ₹১৫,৮৮৩ প্রতি গ্রাম। এটা খাদ ছাড়া পাকা সোনা। সাধারণত পাকা সোনায় গয়না তৈরি হয় না।
২২ ক্যারেট সোনা (22K Gold 916)
এই সোনা দিয়েই গয়না তৈরি হয় মূলত। কলকাতার বাজারে আজ এই সোনা কিনতে হলে আপনাকে গ্রাম প্রতি দিতে হবে (Selling Price) ₹১৫,০৯০ । অন্যদিকে কাউকে যদি প্রয়োজনে সোনা বিক্রি করতে হয়, তাহলে দাম পড়বে (Buying Price) ₹১৪,৪৫৩ প্রতি গ্রাম।
১৮ ক্যারেট সোনা (18K Gold 750)
১৮ ক্যারেট সোনার দিয়ে আজকাল খুবই গয়না বানানো হয়। দামও সস্তা। হিরে বা পাথর সেটিংয়ে এই সোনাই লাগে। দাম ₹১২,৩৯০ প্রতি গ্রাম।
উল্লেখ্য, এই দামগুলির সঙ্গে ৩% GST (Goods and Services Tax) যুক্ত নয়।
রুপোর দামও জানুন (Silver Price Today)
রুপোর বাজারেও আজকের আপডেট সামনে এসেছে।
রুপোর বার (Silver Bar 999, ১ কেজি) – ₹২,৬৩,৪৮৫
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে Gold Price Trend এবং US Dollar Exchange Rate-এর পরিবর্তনের কারণে সোনা ও রুপোর দামে ওঠানামা হচ্ছে।
কেন বাড়ছে সোনার দাম?
বাজার বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণে সোনার দামে প্রভাব পড়ছে—
- আন্তর্জাতিক বাজারে সোনার দামের বাড়া-কমা ( Gold Price Surge)
- ডলার-রুপির বিনিময় হার (USD vs INR Exchange Rate)
- বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা (Global Economic Uncertainty)
- বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি (Safe Haven Investment)
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সোনা এখনও নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়। তবে বাজারের পরিস্থিতি বুঝে বিনিয়োগ করা উচিত।
যারা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য Gold Rate Today Kolkata নিয়মিত নজরে রাখা গুরুত্বপূর্ণ।
