March 13, 2026
33dec71a5f932815599797a33b77b3c01773074187678394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

Tech Fraud :  বর্তমান যুগে আমাদের স্মার্টফোন কেবল কথা বলার মাধ্যম নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত তথ্যের ডিজিটাল ভল্ট। ব্যাঙ্কিং ডিটেইলস থেকে শুরু করে ব্যক্তিগত ছবি ও মেসেজ—সবই থাকে এই এক যন্ত্রে। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন ফোনটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে দিতে হয়।

অনেক সময় সার্ভিস সেন্টারের কর্মীরা ফোনের লক খুলে দিতে বলেন অথবা পাসওয়ার্ড চেয়ে নেন। আর এখানেই লুকিয়ে থাকে মহাবিপদ। আপনার অসতর্কতার সুযোগে হাতবদল হয়ে যেতে পারে আপনার একান্ত ব্যক্তিগত ডেটা। এই ঝুঁকি এড়াতেই এখন স্মার্টফোন কোম্পানিগুলো নিয়ে এসেছে বিশেষ ‘রিপেয়ার মোড’ (Repair Mode) বা ‘মেইনটেন্যান্স মোড’।

কেন এই মোড জরুরি ?
সার্ভিস সেন্টারে ফোন জমা দিলে টেকনিশিয়ানরা হার্ডওয়্যার পরীক্ষা করার জন্য ফোনের ভেতরে ঢোকার প্রয়োজন বোধ করেন। রিপেয়ার মোড অন করা থাকলে তারা ফোনের ক্যামেরা, স্পিকার বা ডিসপ্লে পরীক্ষা করতে পারলেও আপনার গ্যালারি, কন্টাক্ট লিস্ট বা ইমেইল অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ, আপনার ফোন থাকবে সুরক্ষিত আর টেকনিশিয়ানও তার কাজ করতে পারবেন অনায়াসে।

বিভিন্ন ফোনে কীভাবে অন করবেন এই সুরক্ষা কবচ ?
আপনার ফোনের ব্র্যান্ড অনুযায়ী নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:

Samsung: সেটিংস (Settings) থেকে ‘Device Care’-এ যান এবং ‘Maintenance Mode’ অপশনটি চালু করুন।

Google Pixel: ফোনের সেটিংসে গিয়ে সরাসরি ‘Repair Mode’ খুঁজে পাবেন।

Apple (iPhone): সেটিংসে গিয়ে ‘General’ অপশনে যান। এরপর ‘Transfer and Reset Phone’-এ ক্লিক করলে ‘Prepare for Repair’ অপশনটি দেখতে পাবেন।

OnePlus: সেটিংসের ভেতরে ‘Privacy’ অপশনে গিয়ে ‘Repair Mode’ সক্রিয় করুন।

Xiaomi / Redmi / Poco: সেটিংস থেকে ‘Privacy Protection’-এ যান, সেখানে ‘Repair Mode’ অপশনটি পাবেন।

Vivo / iQOO: ফোনের ‘Privacy’ সেকশনে গেলেই ‘Repair Mode’ এনাবল করার অপশন মিলবে।

( মনে রাখবেন: সার্ভিস সেন্টারের কর্মীরা যতই বিশ্বস্ত হোন না কেন, নিজের ডিজিটাল নিরাপত্তার দায়িত্ব আপনার হাতেই। ফোন মেরামতের আগে অবশ্যই এই মোডটি ব্যবহার করুন এবং নিজেকে বিপদমুক্ত রাখুন। )



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks