নয়াদিল্লি: বছর আসে বছর যায়, সময় বদলায়, ভাগ্য বদলায়, বদলায় ফলাফলও। তবে এই ১৯ বছর ধরে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ধ্রুবক তিনি। কথা হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni)। হলুদ ব্রিগেডের প্রথম পিক। এখনও পর্যন্ত হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠ কাঁপাচ্ছেন মাহি, আন্তর্জাতিক অবসরের পাঁচ বছর পরেও। এ বারের আইপিএল (IPL 2026) মরশুমেও তিনি ফের একবার আইপিএলে সিএসকের হয়ে মাঠে নামবেন। তবে এটাই সম্ভবত শেষ। ধোনির প্রাক্তন সতীর্থর দাবি এ মরশুমের পরেইে অবসর নেবেন ধোনি। আর তার নেপথ্যে রয়েছেন সঞ্জু স্যামসন।
