February 24, 2026
c7e9de59f8d79ee027f8e85f79ac1afb1767797616998170_original.jpg
Spread the love


সামরিক প্রশিক্ষণ শুরু করলেন লালু প্রসাদ যাদবের নাতি আদিত্য। সিঙ্গাপুরে বাধ্যতামূলক দুই বছরের এই প্রশিক্ষণে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন তাঁর মা ও লালু-কন্যা রোহিণী আচার্য। পুত্রের সিদ্ধান্ত নিয়ে গর্ব প্রকাশ করেছেন রোহিণী। তাঁকে “নির্ভীক, শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়প্রতিজ্ঞ বলে বর্ণনা করেছেন।” প্রসঙ্গত, সিঙ্গাপুরে বেসিক সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক।

সোশাল মিডিয়া পোস্টে রোহিণী জানান, তাঁর বড় ছেলে আদিত্য, ১৮ বছর বয়সে বিএমটি শুরু করার জন্য প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করার পরপরই সিঙ্গাপুরে চলে যান। তিনি বলেন, সেই মুহূর্তটা পরিবারের কাছে খুবই আবেগপ্রবণ ছিল। জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে শক্তি এবং চরিত্র গড়ে ওঠে। রোহিণী লেখেন, “আজ আমার হৃদয় গর্বে পূর্ণ, আজ ১৮ বছর বয়সে প্রাক-বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করার পর, আমাদের বড় ছেলে আদিত্য ২ বছরের মৌলিক সামরিক প্রশিক্ষণের জন্য গেছে… আদিত্য… তুমি সাহসী এবং সুশৃঙ্খল, যাও এবং দেখাও যে তুমি কী দিয়ে তৈরি, সবসময় মনে রেখো যে যোদ্ধারা জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য তৈরি হয়। আমাদের সমস্ত ভালবাসা ও উৎসাহ তোমার সঙ্গে আছে।” উল্লেখ্য, স্বামী সমরেশ সিংহের সঙ্গে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন রোহিণী।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks