February 22, 2026
e8cad87505b3b046ca65cee138aef4f41771243001901332_original.png
Spread the love


সোনা রুপোর দামে ওঠা নামা চলছেই। সোমবারই উল্লেখযোগ্য পতন হয়ে ছিল সোনার দরে। রুপোর দামেও বড় ধস নামে। সোমের পর মঙ্গল। সবার নজর সোনার রেট চার্টে। সোমবার ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার দাম ছিল গ্রাম প্রতি ১৫ হাজার  ৩১০ টাকা। মঙ্গলবার আরও কমে হল ১৫২২৮ টাকা। সোমবার ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি গ্রামের জন্য দিতে হত ১৪ হাজার ৫৪৫ টাকা। মঙ্গলবার দাম হল ১৪ হাজার ৪৭০ টাকা। সোমবার ২২ ক্যারেট বিক্রি করতে গেলে গেলে গ্রাম প্রতি পেতেন  ১৩ হাজার ৯৩২ টাকা, মঙ্গলবার পাবেন আরও কম – ১৩ হাজার ৮৫৭ টাকা। এবার আসি ১৮ ক্যারেট সোনার কথায়। সাধারণত , হিরে বা পাথর সেটিংয়ের গয়নার জন্য এই সোনা লাগে। সোমবার এই ধরনের সোনার দাম ছিল গ্রাম প্রতি ১১ হাজার ৯৪০ টাকা। আজ, মঙ্গলবার সেই দাম হল ১১ হাজার ৮৮০ টাকা। 

এবার আসা যাক রুপোর দামে। সোমবার ১ কেজি রুপোর দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৬৭১ টাকা। আর মঙ্গলবার ১ কেজি রুপোর দাম সামান্য বেড়ে হল ২ লাখ ৪১ হাজার ৭৫৩ টাকা।  

এক নজরে দেখে নিন আজ সোনার দাম।                      

  • সোনার দাম ( ১৬ ফেব্রুয়ারি, ২০২৬)       

    সোনা ওজন দাম (টাকায়)
    ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫ হাজার  ২২৮ টাকা
    ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪ হাজার ৪৭০ টাকা
    ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম  ১৩ হাজার ৮৫৭ টাকা
    ১৮ ক্যারেট ১ গ্রাম ১১ হাজার ৮৮০ টাকা
    রুপো (৯৯৯) ১ কেজি ২ লাখ ৪১ হাজার ৭৫৩ টাকা

    *Above rates are without 3% GST            

    *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

তবে মনে রাখবেন, এগুলো কেবলমাত্র সোনার দাম। গয়না কিনলে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। পাশাপাশি এই মূল্যের উপর অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি প্রযোজ্য।

ডিসক্লেমার:  এখানে প্রদত্ত তথ্য স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে প্রাপ্ত। সোনা ও রুপোর দাম বাড়া-কমা অনেকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। কেনার আগে অবশ্যই যথাযথভাবে সবকিছু যাচাই করুন।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks