March 25, 2026
19474744da0fec3b2d281358187e34ca1774452165496206_original.jpg
Spread the love


কলকাতা: হর্ষিত রানার পরিবর্ত খুঁজে নিল কেকেআর (Kolkata Knight Riders)। ডানহাতি পেসার নবদীপ সাইনিকে (Navdeep Saini) সই করাল নাইট ম্য়ানেজমেন্ট। এবার আইপিএল শুরুর আগে কেকেআরের প্র্যাক্টিসে দেখা গিয়েছিল সাইনিকে। দুটো ইন্ট্রা স্কোয়াড ম্য়াচেও খেলেছিলেন। বল হাতে নজরও কাড়েন। এরপরই হর্ষিতের পরিবর্ত হিসেবে সাইনিকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় নাইট ম্য়ানেজমেন্ট। 

আইপিএলে নতুন দলে এসে নবদীপ সাইনি বলেন, ”দারুণ অনুভূতি এটার। নাইট রাইডার্সের সদস্য হতে পেরে বেশ ভাল লাগছে। আমার গতকাল রাতে জানানো হয়েছিল। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছিলাম। তাই আশা রেখেছিলাম যে কোনওদিন এর ফল পাব। শেষ ২-৩ বছর আমার কেরিয়ার গ্রাফ ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। এই সময়টা আমি চেয়েছিলাম লড়াই চালিয়ে যাব। পরিশ্রম করব। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফর্ম করার চেষ্টা করেছি। নিজের চেষ্টার কমতি রাখতে চাইনি। আশা করি কেকেআরে নিজের সেরাটাই দিতে পারব। আমি কে কে আর।’

দেশের জার্সিতে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন। দুটো টেসট ও আটটি ওয়ান ডে ম্য়াচে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৩ পেরনো এই পেসারের। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সদস্য ছিলেন সাইনি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত রাজস্থান রয়্যালসে খেলেছেন। সাইনির সাম্প্রতিক সময়ের সাদা বলের ফর্ম্য়াটে পারফরম্য়ান্স কিন্তু বেশ ঈর্ষণীয়। যার জন্য়ই নাইট ম্য়ানেজমেন্ট তাঁকে নিতে চেয়েছিল। গত বিজয় হাজারে ট্রফিতে ৮ ম্য়াচে ১২ উইকেট ঝুলিতে পুরেছিলেন। ইকমি ৫.৫১। মুস্তাক আলি ট্রফিতে ২ ম্য়াচে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। ৪.৫০ ইকনমি রেটে বোলিং করেছিলেন তিনি।

ইতিমধ্যে দলের সহ অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংহের নাম ঘোষণা করে ফেলেছে কেকেআর। মঙ্গলবারই শহরের একটি পাঁচতারা হোটেলে রিঙ্কুকে রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। তার আগে বড় চিন্তার বিষয় ছিল হর্ষিত রানার পরিবর্ত খুঁজে পাওয়া। ইতিমধ্যেই আকাশ দীপের পরিবর্ত হিসেবে বাঁহাতি তরুণ পেসার সৌরভ দুবেকে দলে যোগ করিয়েছে কেকেআর। তবে প্রথম একাদশে প্রথম ম্য়াচ থেকে কার্তিক ত্যাগী ও উমরান মালিকের মধ্য়েই একজন খেলবেন হয়ত। রাহানের ক্যাপ্টেন্সিতে এই মরশুমে নাইটরা কেমন পারফর্ম করে, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks