February 24, 2026
e7e593ac683dfa6ecce32d337f3a6dd51766933631075485_original.jpg
Spread the love


Bangladesh News: হাদি-হত্যার ষড়যন্ত্রকারী ভারতে? বাংলাদেশ পুলিশের দাবি ওড়াল মেঘালয় পুলিশ ও বিএসএফ। মূল সন্দেহভাজন গ্রেফতারের দাবি ওড়াল মেঘালয় পুলিশ। ‘সন্দেহভাজনরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে অভিযোগ ভিত্তিহীন বিভ্রান্তিকর’। সন্দেহভাজনদের ভারতে ঢোকার কোনও প্রমাণ পাওয়া যায়নি দাবি মেঘালয় পুলিশের। হাদির হত্যার ঘটনায় ২ সন্দেহভাজন ভারতে পালিয়েছে, দাবি বাংলাদেশ পুলিশের। 

বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, হাদি হত্যার ঘটনায় ২ মূল অভিযুক্ত বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটার পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয় গত ১৮ ডিসেম্বর। তার আগে ১২ ডিসেম্বর ঢাকাতেই গুলিবিদ্ধ হন তিনি। মাথায় গুলি লাগে তাঁর। সূত্রের খবর, খুব কাছ থেকে গুলি করা হয়েছিল হাদিকে। চিকিৎসার জন্য এয়ারলিফট করে তাঁকে নিয়ে যাওয় হয় সিঙ্গাপুরে। সেখানে ১৮ ডিসেম্বর মৃত্যু হয় শরিফ ওসমান হাদির। 

দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, ঢাকা মেট্রোপলিটান পুলিশের (DMP) অ্যাডিশনাল পুলিশ কমিশনার (Crime and Operations) এস এন মহম্মদ নজরুল ইসলাম DMP Media Centre- এ বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই সন্দেহভাজন ফয়জল করিম মাসুদ এবং আলমগির শেখ স্থানীয়দের সহায়তায় মেঘালয়ে পালিয়েছে। পুলিশকর্তা ইসলাম আরও জানিয়েছেন, সন্দেহভাজনরা ভারতে ঢুকেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে। প্রথমে তাদের সাহায্য করেছে পূর্তি নামের একজন। পরে এক ট্যাক্সি চালক সামি তাদের নিয়ে গিয়েছে মেঘালয়ের তুরা শহরে। 

বাংলাদেশ পুলিশের ওই আধিকারিক আরও দাবি করেছেন, বাংলাদেশ পুলিশ informal reports সূত্রে জানতে পেরেছে যে ভারত নাকি ওই ২ সহযোগী পূর্তি এবং সামিকে ইতিমধ্যেই আটক করেছে। বাংলাদেশ পুলিশের এই দাবিই নস্যাৎ করেছে মেঘালয় পুলিশ এবং বিএসএফ। ঢাকা মেট্রোপলিটান পুলিশের ওই আধিকারিও এও জানিয়েছেন যে, বাংলাদেশ সরকার সক্রিয় ভাবে কাজ করছে ওই ২ অভিযুক্ত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে। ভারতের সঙ্গে ওই ২ অভিযুক্তর গ্রেফতারি এবং প্রত্যর্পণের ব্যাপারে সমস্তভাবে যোগাযোগ করা হচ্ছে বাংলাদেশের তরফে, এমনটাই দাবি তাঁর। যদিও কখন এই ২ অভিযুক্ত ভারতে পালিয়ে গিয়েছে, সেই প্রসঙ্গে কিছু উল্লেখ করেননি ঢাকা মেট্রোপলিটান পুলিশের ওই কর্তা। 

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবরোধ চলছে বাংলাদেশে। সিলেট ইনকিলাব মঞ্চ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিলেট নগরের চৌহাট্টা মোড়ে হয়েছে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ-অবরোধ হয়েছে বরিশাল-ঢাকা মহাসড়কেও।

তথ্যসূত্র- দ্য ডেইলি স্টার (বাংলাদেশের সংবাদপত্র) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks