Stocks To Buy : ভারতের শেয়ার বাজারে অস্থিরতার মধ্যেও ভাল লাভ পেতে চাইলে দেখতে পারেন এই পাঁচ স্টক। ব্রোকারেজ ফার্মগুলি বলছে, এই শেয়ারগুলি আগামী এক বছরের মধ্যে ৩৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জেনে নিন, এই স্টকগুলির নাম।
১ আইসিআইসিআই ব্যাঙ্ক (বর্তমান বাজার মূল্য: ১৩৮০.৬০ টাকা)
আনন্দ রাঠি আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য ‘বাই’ রেটিং বজায় রেখেছে। তাদের মতে, আগামী ১২ মাসে ২৪% বৃদ্ধির সম্ভাবনা ও ১,৭১৩ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে।
২ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স (বর্তমান বাজার মূল্য: ৭৩৬.৮০ টাকা):
এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স ভারতীয় জীবন বিমা শিল্পের অন্যতম প্রভাবশালী সংস্থা। আইসিআইসিআই ডাইরেক্ট-এর প্রতিবেদন অনুসারে, স্টকটি আগামী ১২ মাসে ১৭% বৃদ্ধির সম্ভাবনা রাখে, যার টার্গেট প্রাইস ৮৬০ টাকা।
৩ লেমন ট্রি হোটেলস (বর্তমান বাজার মূল্য: ১৩৫.৬৩ টাকা)
লেমন ট্রি হোটেলস ভারত ও বিদেশে তাদের বিভিন্ন ব্র্যান্ডের অধীনে ১২১টি হোটেলে ১০,৯৫৬টি রুম পরিচালনা করে। আইসিআইসিআই ডাইরেক্ট আগামী ১২ মাসে ২৮% বৃদ্ধির সম্ভাবনা এবং ১৮৫ টাকার টার্গেট প্রাইস দেখছে।
৪ টিবিও ট্রেক (বর্তমান বাজার মূল্য: ১৫০৯.৮০ টাকা)
টিবিও ট্রেক একটি আন্তর্জাতিক ট্রাভেল ডেলিভারি প্ল্যাটফর্ম যা তার প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাভেল এজেন্টদের এয়ারলাইন, হোটেল ও সরবরাহকারীদের সঙ্গে যুক্ত করে। আনন্দ রাঠি এই স্টকটির জন্য ‘বাই’ রেটিং দিয়েছে। কোম্পানির মতে, আগামী ১২ মাসে ৩২% বৃদ্ধির সম্ভাবনা ও ২,০০০ টাকার টার্গেট প্রাইস রেখেছে।
৫ ইনফোসিস (বর্তমান বাজার মূল্য: ১৬৭৯.৯০ টাকা)
মতিলাল ওসওয়াল টেক জায়ান্ট ইনফোসিসের গাইডেন্স আপগ্রেড করেছে। ব্রোকারেজ ফার্ম ইনফোসিসের ম্যানেজমেন্টের মন্তব্যে বিবেচনামূলক চাহিদার প্রাথমিক লক্ষণ দেখতে পাচ্ছে। ব্রোকারেজ সংস্থা, ইনফোসিসকে ‘বাই’ রেটিং দিয়েছে। তাদের মতে, আগামী ১২ মাসে এই কোম্পানির ৩৮% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ২,২০০ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
