April 8, 2026
f2848c6d6e54214b4eb3844b7b6ee89e17754849399901387_original.jpg
Spread the love


কলকাতা: সামনেই উচ্চ মাধ্যমিক-এর রেজাল্ট। আর তার আগে এমন একটা খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষা পদ্ধতির কী সত্যি বদল হচ্ছে ? যদিও এই খবরটিকে অনেকে সত্যি, আবার কেউ কেউ মিথ্যা বলে দাবি করছেন। কিন্তু আসল ঘটনা কী? কেন এমন বিজ্ঞপ্তি ভাইরাল হল হঠাৎ করে?

কাউন্সিলের নাম ও লোগো দিয়ে ১ এপ্রিল একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। যেখানে বলা হয়েছে যে, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএস) , অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নতুন কিছু পদ্ধতি পরিবর্তন হয়ে পুনরায় পুরোনো পদ্ধতি পুনর্বহাল করা হবে। আর এই নোটিশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কী বলা হয়েছে এই ভাইরাল বিজ্ঞপ্তিতে ?

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি নিয়ে কাউন্সিলের নাম ও লোগো ব্যবহার করে একটি নোটিশ ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে, “উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার পদ্ধতিটি বাতিল করেছে এবং ২০২৭ সালের HS পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা পুরোনো নিয়ম অনুযায়ী বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং পড়াশোনা চালিয়ে যাবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী জানাচ্ছে?

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) স্পষ্ট করে জানিয়ে দেয় এই লোগো সমেত ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। এই ধরণের কোনও পরিবর্তন বা সিদ্ধান্ত কাউন্সিলের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি। সুতরাং, গুজবে কান দেবেন না। কোনও কিছু জানার থাকলে বা নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in – এ থেকে দেখার জন্য অনুরোধ করেছে শিক্ষা সংসদ। সুতরাং এই বিজ্ঞপ্তিটি যে ভুয়ো, এই বিষয়ে আর কোনও দ্বিধা থাকল না।

ভুয়ো নোটিশ-এর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ?

সংবাদ সংস্থা টেলিগ্রাফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ভুয়ো তথ্যের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এই ধরণের ভুয়ো বিজ্ঞপ্তি তৈরি ও প্রচারের জন্য যারা যারা জড়িত, সেই ব্যক্তিদের বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের প্রচার শুধু যে পড়াশোনার স্বচ্ছতাকে নষ্ট করছে তা নয়, পাশাপাশি যারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এই কাজে জড়িতদের বিরুদ্ধে আরও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংসদ। 

HS Semester System Fact Check : ২০২৭ -এর উচ্চ-মাধ্যমিকের সেমিস্টার বাতিল ? সত্যি না ভুয়ো, কী বলছে ফ্যাক্ট চেক

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks