February 25, 2026
ca557172cb537608e07134472e5de7111768667220475338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো-কে (IndiGo) মোটা টাকা জরিমানা করা হল। ২২ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হল IndiGo-কে। ডিসেম্বর মাসে যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, শয়ে শয়ে বিমান বাতিলের জেরে যাত্রীরা হয়রানির শিকার হন, তার দরুণই IndiGo-কে জরিমানা করল বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA. 

২০২৫ সালের ডিসেম্বর মাসে IndiGo-র পরিষেবাকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। শয়ে শয়ে বিমান বাতিল করা হয় রোজ। সব মিলিয়ে ২৫০৭টি বিমানের উড়ান বাতিল করা হয়। দেরিতে ওড়ে ১৮৫২টি বিমান। লক্ষ লক্ষ যাত্রীরা বিমানবন্দরে আটকে পড়েন। 

গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে সর্বত্র। IndiGo-কে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে দেওয়ায় সমালোচনার মুখে পড়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারও।  এমনকি বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যেভাবে উত্তরোত্তর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়,তা নিয়েও প্রশ্নের মুখে পড়ে সরকার। সেই সময়ই IndiGo-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল DGCA. 

শেষ পর্যন্ত IndiGo-কে জরিমানা করা হল। IndiGo-র চেয়ারম্যান, মালিক পক্ষ InterGlobe Aviation Ltd জানিয়েছে, DGCA-র নির্দেশ হাতে পেয়েছে তারা। বিবৃতি দিয়ে জানানো হয়, সরকারি নির্দেশ নিয়ে পর্যালোচনা করে সময়মতো পদক্ষেপ করবে তারা। 

IndiGo-বিশৃঙ্খলা নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল DGCA. কী কারণে বিশৃঙ্খলা তৈরি হয়, তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল। তদন্তের রিপোর্টে সেই সংক্রান্ত একাধিক কারণ উঠে এসেছে, যেমন, অব্যবস্থা, যথাযথ নির্দেশ পালন না করা, দুর্বল সফ্টওয়্যার প্রযুক্তি, ব্যবস্থাপনায় খামতি।

ছয়টি নিয়ম লঙ্ঘনের জন্য এককালীন ১ কোটি ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে IndiGo-কে। ৬৮ দিনের মধ্যে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন সংক্রান্ত সংশোধিত বিধি না মানার জন্য জরিমানা করা হয়েছে ২০ কোটি ৪০ লক্ষ টাকা। ২০২৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে দিনপিছু ৩০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

 যথেষ্ট সংখ্যক কর্মী না থাকা, প্রযুক্তিগত সমস্যা এবং বিমানবন্দরগুলিতে অত্যধিক ভিড়ের দোহাই দিয়েছিল IndiGo. যদিও বিশৃঙ্খলার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, Flight Duty Time Limit-ই মূল সমস্যা। নভেম্বর মাসে ওই নীতির প্রণয়ন হয়, যার আওতায় বিমানকর্মীদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর ফলে কর্মীর সংখ্যায় ঘাটতি দেখা দেয়। বিশেষ করে পাইলট পাওয়া যাচ্ছে না যথেষ্ট সংখ্যক। বিশৃঙ্খলা চলাকালীন ওই নিয়ম তুলে দেওয়ার আর্জি জানায় IndiGo, যা নিয়েও বিতর্ক হয়। ইচ্ছাকৃত ভবে অচলাবস্থা সৃষ্টি করে সরকারকে তারা ‘ব্ল্যাকমেল’ করছে বলে অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks