March 20, 2026
e889752fa0d5e8e13beb2d98e3aa273e1773974395950206_original.jpg
Spread the love


কলকাতা: আইপিএল এখনও শুরু হয়নি। তার আগেই আলোচনা, সমালোচনায় জর্জরিত ক্যামেরন গ্রিন (Cameron Green)। অজি অলরাউন্ডারকে নিয়ে চারিদিকে প্রশ্ন উঠছে। তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর আইপিএলের (IPL 2026) নিলাম থেকে ২৫.২০ কোটি টাকা দিয়ে গ্রিনকে দলে নিয়েছে কেকেআর (KKR) ফ্র‍্যাঞ্চাইজি। কিন্তু আদৌ কি অত টাকা পাওয়ার যোগ্য গ্রিন? সেই প্রশ্নই তুলে দিয়েছেন এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটা এস বদ্রীনাথ। কেকেআর নিলামে বড় একটা ভুল করেছে বলেও মনে করেন প্রাক্তন ক্রিকেটার। 

সম্প্রতি নিজের দেশেও সাংবাদিকদের সামনে ফর্ম ও চোট আঘাত ইস্যু নিয়ে প্রশ্নবানে জর্জরিত হতে হয়েছে গ্রিনকে। মেজাজ হারিয়েছেন, বিতর্কে জড়িয়েছেন। গত দেড় বছরে ব্যাট, বলে উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স নেই। বদ্রীনাথ বলছেন, “আপনি ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন। কিন্তু ও তো পুরো আউট অফ ফর্ম এখন। অস্ট্রেলিয়ার জার্সিতেও টি টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে পারেনি ও। গ্রিন শুধুমাত্র অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এই হাইপের জন্যই নিলামে এত টাকা পেয়েছে। কিন্তু আদৌ কি তার যোগ্য? আইপিএলে এর আগে মুম্বই ও আরসিবির হয়ে তো খেলেছে। কিন্তু কোনও ম্যাচে কি একার হাতে জেতাতে পেরেছে আজ পর্যন্ত? অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বরাবরই বাড়তি হাইপ পান। গ্রিনের ক্ষেত্রেও এটা একটা সুবিধা হয়ে গিয়েছে। তবে আমি মনে করি কেকেআরের নিলাম থেকে গ্রিনকে দলে নেওয়াটা ব্যাড মুভ।”

বদ্রীনাথ গ্রিনের এত দাম ওঠা ও কেকেআরের তাঁকে নেওয়া নিয়ে প্রশ্ন তুললেও নিলামের পর অভিষেক নায়ার বলেছিলেন, ”ওর জন্য ঠিক কতটা পর্যন্ত দর হাঁকাতে আমরা প্রস্তুত ছিলাম সেটা বলছি না, তবে আমরা ওর জন্য অল আউট যাব বলেই ঠিক করছিলাম। আমাদের কাছে টাকা থাকলে, খরচ তো করবই। টাকা বাঁচিয়ে আর কী করব। আমাদের পরিকল্পনা ছিল গ্রিনকে পাওয়ার জন্য যা যা করণীয় আমরা সবটা করব, কারণ ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। আন্দ্রে রাসেলের অবসরের পর ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন তারকা অলরাউন্ডারের প্রয়োজন ছিল। তাই আমরা গ্রিনকে নেওয়ার কথা ভাবি।”

এত টাকা পাওয়ার পর গ্রিনও তাঁর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন, ”কেকেআরের জার্সিতে ২০২৬ আইপিএলে খেলার জন্য উত্তেজিত আমি। ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি আগামী আইপিএল মরশুমটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমি কেকেআর!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks