April 12, 2026
420454d56cbcd75c4151abfdfe9c38741775986150421394_original.jpeg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • শেয়ার বাজারের অস্থিরতার মাঝে সরকারি সঞ্চয় প্রকল্পগুলি নিরাপদ সুরক্ষা দিচ্ছে।
  • পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে নিশ্চিত রিটার্ন ও মেয়াদ অনুযায়ী সুদ।
  • এক থেকে পাঁচ বছরের বিনিয়োগে ৬.৯% থেকে ৭.৫% সুদ পাওয়া যায়।
  • সাড়ে ৪ লক্ষ টাকা ৫ বছর রাখলে প্রায় ২ লক্ষ টাকা সুদ।

Small Saving Schemes : পশ্চিম এশিয়ায় যুদ্ধের বাজার ধসেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। গত তিন বছর ধরে ওঠা তো দূর, বর্তমানে সর্বোচ্চ থেকে প্রায় ৩০০০ পয়েন্ট নেমে এসেছে নিফটি ৫০ (Nifty 50)। এই সময় সরকারি সঞ্চয় প্রকল্প আপনাকে দিতে পারে ভাল রিটার্নের পাশাপাশি নিশ্চিত আর্থিক ভবিষ্যৎ। যেখানে মেয়াদ শেষে আপনি কেবল ২ লাখ টাকা পর্যন্ত ফেতে পারেন সুদ।

সরকারি এই স্কিম পাবেন দারুণ রিটার্ন
আপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি সরকারি আর্থিক সুরক্ষার স্কিম চান, তাহলে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প আপনার জন্য় সেরা হতে পারে। যারা বিনিয়োগে ঝুঁকি চান না, তাদের জন্য এই ধরনের সরকারি গ্য়ারান্টি স্কিম খুব কাজের। এরকম একটি প্রকল্প হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এই ধরনের স্কিমে দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন পেতে পারেন আপনি।

এখানে পাবেন ১-৫ বছরের বিনিয়োগের মেয়াদ
পোস্ট অফিস টাইম ডিপোজিটকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্টও বলা হয়। আপনি এখানে দীর্ঘ মেয়াদে টাকা রাখলে বড় রিটার্ন পাবেন। সেই ক্ষেত্রে আপনি ১,২,৩, ৫ বছরের জন্য বিনিয়াগ করতে পারেন। এ সবই আপনার লক্ষ্য়ের ওপর নির্ভর করবে।
 
কত টাকা সুদ পাবেন আপনি
এক বছরের এই স্কিমে আপনি ৬.৯ শতাংশ সুদ পাবেন। ২ বছরের মেয়াদে বিনিয়োগ করলে আপনি পাবেন ৭.০ শতাংশ সুদ। ৩ বছর ও ৫ বছরের জন্য আপনাকে দেওয়া হবে ৭.১ শতাংশ ও ৭.৫ শতাংশ সুদ। বিনিয়োগের এই স্বল্প ও মধ্য দীর্ঘ মেয়াদের সুবিধার জন্য এই স্কিমে অনেকেই বিনিয়োগ করেন।

কোথায় এই ধরনের বিনিয়োগ খুবই জনপ্রিয়
দেশের গ্রামাঞ্চল ও মফসসলে এই ধরনের বিনিয়োগ প্রকল্প বেশ জন্প্রিয়। বিশেষ করে যেখানে বিনিয়োগের মানুষের কাছে সেরকম বিকল্প নেই, সেখানে এই ধরনের সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প খুব কাজের। যারা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে চান না, তারা এই প্রকল্পে বিনিয়োগ করেন।

কত টাকা ন্যূনতম বিনিয়োগ
এই স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনাকে ১০০০টাকা দিতে হবে। তবে এর ইনভেস্টমেন্টের কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে এখানে আপনি ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন।

এখানে কীভাবে সুদ নির্ধারণ হয়
এই স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকার ওপর ত্রৈমাসিক কম্পাউন্ড ইন্টারনেট গোনা হয়। পরে যা বার্ষিক ভিত্তিতে আমানতকারীদের দেওয়া হয়। প্রত্যেক বছরের জন্য আলাদা স্থির সুদের হার রয়েছে, যা বার্ষিক হিসেব অনুযায়ী দেওয়া হয়। 

আপনি কীভাবে এই স্কিম থেকে ২ লাখ টাকা ইন্টারেস্ট পেতে পারেন  
ঠিক মেয়াদে বিনিয়োগ করলে আপনি এই স্কিমে সহজেই ২ লাখ টাকা কেবল সুদ পেতে পারেন। উদাহরণ হিসাবে আপনি যদি এই স্কিমে সাড়ে ৪ লাখ টাকা ৭.৫ শতাংশ সুদের হার অনুযায়ী ৫ বছর রাখেন, তাহলে ৬.৫১ লাখ টাকা পাবেন আপনি। যার পুরো সুদ হল ২.১ লাখ টাকা।
একইভাবে আপনি এই স্কিমে পাঁচ বছরের জন্য ২.৫ লাখ টাকা ইনভেস্ট করলে ৩.৬২ লাখ টাকা পাবেন। যার মধ্যে শুধু সুদের পরিমাণ ১.১২ লাখ টাকা।     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks