May 26, 2026
aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png
Spread the love


নয়াদিল্লি : উদ্বেগ বাড়াচ্ছে ডায়াবেটিস। প্রাপ্ত-বয়স্কদের মধ্যে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই নিরিখে ২০২৪ সালে দ্বিতীয় স্থানে ভারত। যা রীতিমতো চিন্তার বিষয়। প্রায় ৯ কোটি প্রাপ্ত-বয়স্ক ভারতীয় ডায়াবেটিসে আক্রান্ত। ১৪.৮ কোটি আক্রান্ত নিয়ে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে চিন। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। The Lancet Diabetes and Endocrinology-এ এমনই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

বেলজিয়ামের আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন, ইন্ডিয়া ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন এবং চেন্নাইয়ের ডাঃ এ রামচন্দ্রন ডায়াবেটিস হাসপাতালের গবেষকরা বলেছেন যে, চিন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মতো বৃহৎ জনসংখ্যার দেশগুলিতে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের একটা বড় অংশ রয়েছে। ডায়াবেটিসে আক্রান্তের নিরিখে ২০৫০ সাল নাগাদ আমেরিকাকেও টপকে যেতে পারে পাকিস্তান, এমন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে ২১৫টি দেশ এবং অঞ্চলের ২৪৬টি গবেষণা বিশ্লেষণের পর তথ্য প্রকাশ করা হয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks