জামাইকা: উসেইন বোল্ট। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিদ্যুৎ গতিতে দৌড়নো এক মহামানব। ঝুলিতে আটটি অলিম্পিক্স পদক। ২০১৬ সালে শেষবার রিওর মঞ্চে দেখা গিয়েছিলেন জামাইকান কিংবদন্তি স্প্রিন্টারকে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে তিনি না কি ফের অলিম্পিক্সে প্রত্যাবর্তন করতে পারেন। তবে এবার স্প্রিন্টার হিসেবে নন, ক্রিকেটার হিসেবে!
বোল্ট ইচ্ছে প্রকাশ করেছেন যে সুযোগ পেলে তিনি ক্রিকেটার হিসেবে জামাইকার জার্সিতে খেলতে নামতে প্রস্তুত। হ্যাঁ, ২০১৭ সালের পর থেকে আর অ্য়াথলেটিক্সে দেখা যায় না বোল্টকে। তিনি অবসর নিয়েছিলেন। এরপর থেকে কিছু ফ্রেন্ডলি ম্য়াচে ম্য়াঞ্চেস্টারের জার্সিতে দেখা গিয়েছে। এবার ক্রিকেটে হাত পাকাতে চাইছেন এই দীর্ঘকায় স্প্রিন্টার।
এক সাক্ষাৎকারে বোল্ট জানিয়েছেন, ”জামাইকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পেলে আমি সত্যিই প্রস্তুত সবরকমভাবে। আমি অলিম্পিক্সে খেলতে চাই। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে মাঠে নামতে তৈরি আমি। পেশাদার অ্য়াথলিট হিসেবে আর খেলি না, অনেক দিন আগেই অবসর নিয়েছি। তাই ক্রিকেট খেলতে চাই। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ কখনও তৈরি হয়নি। এবার তাই সুযোগ পেলে তা হাতছাড়া করতে রাজি নই আমি।”
আমেরিকা অঞ্চল থেকে পুরুষদের ক্রিকেটে খেলতে পারে জামাইকা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ হিসেবে খেলে। কিন্তু অলিম্পিক্সের মঞ্চে আলাদাভাবেই হয়ত খেলবে। ১২৮ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ফের ক্রিকেট ফিরছে। তাই সেই ঐতিহাসিক টুর্নামেন্টেই বোল্টকে হয়ত অন্য অবতারে দেখা যেতে পারে।
ভারতকে হুঁশিয়ারি স্যান্টনারের
টি-টোয়েন্টি সিরিজের আগে কিউয়ি দলের পক্ষ থেকে তাঁদের ক্যাপ্টেন মিচেল স্য়ান্টনার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ভারতীয় দলকে। তিনি জানিয়েছেন, ‘ভারতে এসে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় আমাদের খানিকটা এগিয়ে রাখবে। আমরা ভারতে খেলতে এবং ভারতের বিরুদ্ধে খেলতে খুবই ভালবাসি। ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে আমরা ভারতের বিরুদ্ধে সম্প্রতি সাফল্যও পেয়েছি। তাই টি-টোয়েন্টি সিরিজেও আমরা এগিয়ে থেকেই মাঠে নামব।’ তিনি আরও বলেন, ”আমরা তো সিরিজ় জিততেই মাঠে নামব, তবে তারপর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালভাবে প্রস্তুতি সারতেও আমরা আগ্রহী। বিশ্বকাপে যে পরিস্থিতিতে আমরা খেলবে, সেই একই পরিস্থিতিতে একটা দারুণ দলের বিরুদ্ধে খেলতে নামব আমরা। আর প্রস্তুতির কথা বলতে হলে বলব, আমরা এক দারুণ সিরিজ় খেলতে নামছি।”
