June 1, 2026
aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png
Spread the love


যেদিন তাঁর ব্যাট চলে, কালঘাম ছুটে যায় বোলারদের। কোথায় বল রাখবেন বুঝে উঠতে পারেন না অধিকাংশই। টি২০ ক্রিকেটে বিপক্ষ বোলারদের কাছে কার্যত ‘আতঙ্কের’ নাম অভিষেক শর্মা। তাই,ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে তিনি। এহেন অভিষেক হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবের পরামর্শেই আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। এমনই জানিয়েছেন ভারতের তারকা ব্যাটার। ২০২৪ সালের জুলাই মাসে অভিষেক হওয়া অভিষেক খুব অল্প সময়ের মধ্যে শীর্ষে উঠে এসেছেন টি২০-তে । মাত্র ৩৪টি ম্যাচ খেলে, ১৯০.৯২ স্ট্রাইক রেটে ইতিমধ্যেই ১১৯৯ রান করে ফেলেছেন তিনি। এরমধ্যে ২টি শতরান ও সাতটি অর্ধ শতরান রয়েছে। 

এহেন অভিষেককে তাঁর উপর রোহিতের প্রভাবের কথা জানতে চাওয়া হয়েছিল জিওহটস্টার থেকে। সে প্রসঙ্গে অভিষেক বলেন, “দেশের জন্য অনেক করেছেন রোহিত ভাই। পাওয়ারপ্লে-তে উনি যেটা করতেন, তার ফলে অনেক চাপ সৃষ্টি হত। যখন আমি টিমে এসেছিলাম, কোচ এবং অধিনায়ক আমার কাছেও একই জিনিস চেয়েছিলেন। আমিও ভেবেছিলাম, বিষয়টা আমার স্টাইলের সঙ্গে যায়। কারণ, প্রথম কয়েকটা বল থেকেই আক্রমণ করতে ভালবাসি। আমি রোহিত ভাইয়ের পথ অনুসরণ করছি এবং এভাবে খেলতে পেরে আমি সত্যিই খুব খুশি এবং ভারতের জন্য ভাল করব।”  

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks