May 28, 2026
593590-omnjajajaja.png
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া।  দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পকেটে পুরে ফেললেন সূর্যকুমাররা। পরপর তিনটে ম্য়াচে জিতল ভারত।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Padma Awards 2026: ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ; এবার দেশ দিচ্ছে পদ্মসম্মান, রোহিত-হরমনপ্রীতকে কুর্নিশ…

এদিন ফের টসে জেতেন সূর্যকুমার। প্রথমে নিউজিল্যান্ডকেই ব্যাট করতে পাঠান তিনি। এই ম্যাচে দলে ফেরেন  জশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। দু’জনে মিলে মোট ৫ উইকেট নেন তাঁরা। আঁটসাট বোলিং সামলে  বেকায়দায় পড়ে যায় কিউয়িরা। দ্রুত ৩ উইকেট পড়ে যায়। সেথান থেকে ইনিংসের হাল ধরেন গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। কিন্তু তাতেও অবশ্য বিশেষ লাভ হয়নি। কোনওরকমে দেড়শো পেরয় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টিতে টার্গেট মোটে ১৫৪।  প্রথম বলেই সঞ্জু স্যামসন আউট হয়ে গেলেও, ভারত চাপে পড়েনি। বরং রুদ্রমূর্তিতে ধারণ করেন অভিষেক। উলটো দিকে তখন ঈশান কিষান। পরপ ২ ওভার বাউন্ডারি মারেন তিনি। ২৮ রানে আউট হন ঈশান। এরপর নামে অধিনায়ক সূর্য়কুমার। তাঁকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন অভিষেক।  হাফ সেঞ্চুরি করেন সূর্য। মাত্র ২০ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলেন অভিষেক।

আরও পড়ুন:  Pakistan’s T20 World Cup Participation: ১৫ বেছেও বিশ্বকাপে সংশয়! পদ্মাপারের ‘পিরিত’ই ডোবাবে পাককে, বাড়াবাড়ি করলেই ICC-র চড়াম-চড়াম…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks