করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) যে পাকিস্তান দল অংশ নেবে, তা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। বাংলাদেশের এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার অফিশিয়াল সিদ্ধান্তের পরের দিনই স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল পিসিবি (Pakistan Cricket Board)। আর ২ দিন আগে সম্ভাবনা দেখা যায় যে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিতভাবেই টুর্নামেন্টে খেলতে নামবে। কিন্তু এর মধ্যেও নতুন নাটক পাকিস্তান ক্রিকেটে। দলের সফর ও তা নিয়ে যা প্ল্যান তার হোয়াটস্যাপ চ্যাট ভাইরাল হয়ে গিয়েছে। যার জন্য দ্রুত নিজেদের সূচি বা প্ল্যান এডিট করে পরে ফের নতুন বিবৃতি জারি করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য় অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কায় একইসঙ্গে উড়ে যাবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু পিসিবির অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই সামনে আসে। কিন্তু তারপরেই পিসিবি প্রেস বিজ্ঞপ্তি থেকে এই অংশটি বাদ দিয়ে নতুন করে আবার প্রকাশ করে। ফেব্রুয়ারির ২ তারিখ ডেটলাইন দিয়ে রেখেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি নিশ্চিতভাবেই খেলতে চায় পাকিস্তান, তা জানিয়ে দিতে হবে। কিন্তু তাঁরা যে শ্রীলঙ্কায় আসার জন্য তৈরি, সেই চ্যাট কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়ার আগেই ফাঁস হয়ে যায়। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট।
এদিকে, এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার পাক দলের বিশ্বকাপ জার্সির লঞ্চ অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, লঞ্চ ইভেন্ট পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচের ঠিক আগে হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, পাকিস্তান সরকারের বিদেশ মন্ত্রক থেকে অনুমোদন না পাওয়ার কারণে জার্সি লঞ্চ ইভেন্ট বাতিল করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী সোমবার ২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার টি-২০ বিশ্বকাপ নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। এখনও পর্যন্ত পিসিবি-ও কিছু স্পষ্ট করেনি। পাকিস্তান অবশ্য টি-২০ বিশ্বকাপের দল আগেই ঘোষণা করে দিয়েছে। বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, তবে এই দলের বিশ্বকাপে খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে যে পাকিস্তান খেলতে আসবে না কখনও, তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার পর পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছিল যে তাঁরাও সরে দাঁড়াবে। কিন্তু এরইমধ্যে স্কোয়াডও ঘোষণা করে দেয় তারা। শ্রীলঙ্কার মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সব ম্য়াচগুলো খেলবে পাকিস্তান ক্রিকেট দল।
